ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সমৃদ্ধ বাংলাদেশের জন্য শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে দেশে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য সবার মধ্যে দেশপ্রেম ও আন্তরিকতা থাকা প্রয়োজন। সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আরও সমৃদ্ধ, বিনিয়োগবান্ধব ও ব্যবসাবান্ধব রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তোলার প্রত্যাশা রয়েছে। এ লক্ষ্য সামনে রেখে আয়োজিত রাজস্ব সম্মেলনের সফলতা কামনা করেন তিনি।

রাজস্ব আহরণে কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, গত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত সময়ে রাজস্ব আহরণের পরিমাণ ইতিবাচক ছিল। এতে প্রমাণ হয়েছে, কর্মকর্তারা চাইলে ভালো ফল অর্জন করতে পারেন।

তারেক রহমান বলেন, এটি প্রমাণ করে আপনারা পারেন, আপনারাই পারেন এবং আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ।

এ সময় রাজস্ব কর্মকর্তাদের দণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড যৌথভাবে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’এর আয়োজন করেছে। এতে রাজস্ব আহরণ বাড়ানো, ব্যবস্থাপনার উন্নয়ন এবং বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির বিভিন্ন বিষয় গুরুত্ব পাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশের জন্য শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০২:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬