ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের দাম বাড়ল: ভরিতে লাগবে ২ লাখ ৪৬ হাজার টাকা

দেশের বাজারে নতুন রেকর্ডে স্বর্ণের দর দেশের বাজারে আবারও রেকর্ড পরিমাণে স্বর্ণের দাম বাড়ল। এখন থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ভ্যাটসহ ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা লাগবে। এর ফলে জুয়েলারি বাজারে নতুন দাম কার্যকর হলো।

বাজুসের সিদ্ধান্ত ও নতুন মূল্যসূচি আজ শনিবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ সংক্রান্ত কমিটি এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

নতুন হার অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা। পাশাপাশি ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।

রুপার দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা স্বর্ণের পাশাপাশি এবার রূপার দামও বাড়িয়েছে বাজুস। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা কিনতে এখন ভ্যাটসহ ৫ হাজার ৪৮২ টাকা লাগবে।

এছাড়া ২১ ক্যারেটের রূপার দাম ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারিত হয়েছে। পাশাপাশি ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা।

ক্রেতা ও বিক্রেতাদের জন্য বাজুসের নির্দেশনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন দর অপরিবর্তিত থাকবে। তবে গহনার ডিজাইন অনুযায়ী অতিরিক্ত মজুরি যোগ হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পণ্যের মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত রয়েছে। ফলে গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া পুরানো গহনা বদল ও বিক্রির ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে আছেন যারা

স্বর্ণের দাম বাড়ল: ভরিতে লাগবে ২ লাখ ৪৬ হাজার টাকা

আপডেট সময় : ১১:২৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬