ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬: কমছে বাড়ি ভাড়ার হার

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। সরকার নতুন ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন করেছে। এর ফলে সামরিক, বেসামরিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বেতন কাঠামো বদলাচ্ছে। তবে নতুন স্কেলে সবার জন্য ইনক্রিমেন্টের হার সমান থাকছে না। বিশেষ করে উচ্চপদের কর্মকর্তাদের ইনক্রিমেন্টের হার কমানো হচ্ছে।

বাড়ছে মূল বেতন ও নতুন সিদ্ধান্ত

নতুন বেতন কাঠামোতে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু জীবনযাত্রার খরচের সাথে মেলাতে বাড়ি ভাড়া ভাতার হার কিছুটা কমানো হয়েছে। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদিত হয়। এই বৈঠকে সশস্ত্র বাহিনীর বেতন কাঠামোও একই সাথে পাস হয়।

প্রথমে ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকার প্রস্তাব ছিল। কিন্তু সচিব কমিটির সুপারিশে তা ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ৮ম ও ৯ম গ্রেডেও মূল বেতন বৃদ্ধির হার কিছুটা কমানো হয়েছে। তবে ২০টি গ্রেড এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা বহাল থাকছে।

২০১৫ সালের পে স্কেল এবং প্রস্তাবিত ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’-এর প্রধান ভাতা ও সুযোগ-সুবিধার তুলনামূলক টেবিল নিচে দেওয়া হলো:

ভাতার নাম / বিষয় ২০১৫ সালের পে স্কেল নতুন ২০২৬ সালের পে স্কেল
১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮,০০০ টাকা (নির্দিষ্ট) ১,৫৬,০০০ টাকা
২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮,২৫০ টাকা ২০,০০০ টাকা
ইনক্রিমেন্টের হার সবার জন্য নির্দিষ্ট বার্ষিক হার উচ্চপদে ইনক্রিমেন্টের হার কম (গ্রেডভেদে ভিন্ন)
বাড়ি ভাড়া (ঢাকা সিটি করপোরেশন) মূল বেতনের ৫০% – ৬৫% মূল বেতনের ৪০% – ৬০%
বাড়ি ভাড়া (অন্যান্য সিটি করপোরেশন ও সাভার) মূল বেতনের ৪০% – ৫৫% মূল বেতনের ৩০% – ৫০%
বাড়ি ভাড়া (অন্যান্য জেলা/উপজেলা) মূল বেতনের ৩৫% – ৫০% মূল বেতনের ২৫% – ৪৫%
চিকিৎসা ভাতা সর্বজনীন ১,৫০০ টাকা (৬৫+ বয়সে ২,৫০০ টাকা)
৫০ বছর পর্যন্ত: ৩,০০০ টাকা

৫০-৬০ বছর: ৪,০০০ টাকা

৬০-৭০ বছর: ৫,০০০ টাকা

৭০+ বছর: ৬,০০০ টাকা
মোবাইল ভাতা
১ম-৩য় গ্রেড: ১,৫০০ টাকা

৪র্থ-৫ম গ্রেড: ১,০০০ টাকা

(অন্যান্য গ্রেড: ০ টাকা)
১ম-৫ম গ্রেড: ৫০০ টাকা

৬ষ্ঠ-২০তম গ্রেড: ১৫০ টাকা
যাতায়াত ভাতা ৩০০ টাকা ৬০০ টাকা
টিফিন ভাতা ২০০ টাকা ৫০০ টাকা
ধোলাই ভাতা ১০০ টাকা ৩০০ টাকা
বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের ২০% মূল বেতনের ১৫%
পাহাড়ি, হাওর, দ্বীপ ও চর ভাতা মূল বেতনের ২০% মূল বেতনের ২০% (সর্বোচ্চ সীমা ৫,০০০ – ৫,৫০০ টাকা)
(উল্লেখ্য: প্রস্তাবিত নতুন পে স্কেলে বাড়ি ভাড়ার শতকরা হার কমলেও মূল বেতন ১০০% থেকে ১৪২% বৃদ্ধি পাওয়ায় প্রাপ্ত মোট টাকা আগের চেয়ে বাড়বে।)
জনপ্রিয় সংবাদ

নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬: কমছে বাড়ি ভাড়ার হার

আপডেট সময় : ১২:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬