ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ লোন অ্যাপের লেনদেন বন্ধে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশ

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে অবিলম্বে অননুমোদিত এবং অবৈধ লোন অ্যাপের সাথে সব ধরনের লেনদেন বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে এই ধরণের ক্ষতিকর অ্যাপগুলো সরাতে বিটিআরসিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কেন্দ্রীয় ব্যাংক একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে।

কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দেশের সকল তফসিলি ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) কাছে নতুন নির্দেশনা পাঠানো হয়েছে। এছাড়া পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদেরও (পিএসপি) অননুমোদিত অ্যাপের সাথে সেবা দেওয়া বন্ধ করতে বলা হয়েছে। এর ফলে এখন থেকে ব্যাংক বা এমএফএস অবৈধ অ্যাপকে সহায়তা দিলে তাদের আইনি অপরাধের সহযোগী মনে করা হবে। মূলত ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন, ২০২৪’-এর ১৫(২) ধারা অনুযায়ী এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

গ্রাহক হয়রানি ও ব্ল্যাকমেল বন্ধের উদ্যোগ

অনলাইনে সক্রিয় কিছু অ্যাপ চড়া সুদে ঋণ দেওয়ার নামে গ্রাহকদের গোপন তথ্য চুরি করছে। ফলে সাধারণ মানুষ ব্যক্তিগত ছবি ও পরিচিতদের নম্বর হারিয়ে মারাত্মক ঝুঁকিতে পড়ছেন। পরবর্তীতে ঋণ পরিশোধে ব্যর্থ হলে গ্রাহকদের ব্ল্যাকমেল ও সামাজিক হেনস্তা করা হচ্ছে। তাই সাধারণ গ্রাহকদের সচেতন করতে ব্যাংকগুলোকে দ্রুত প্রচার-প্রচারণা চালাতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

চিহ্নিত ৩১টি অবৈধ লোন অ্যাপ

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ইতোমধ্যে ৩১টি অবৈধ অ্যাপকে সনাক্ত করেছে। ঝুঁকিপূর্ণ অ্যাপগুলোর মধ্যে রয়েছে— সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোনভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, কেওয়নজা লোন, এসএসএইচ মানি, লোনবাডি, ক্যাশহোরা, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি টাকা, ধৈর্য লোন, ফিন ডট ডু, বঙ্গক্যাশ, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও টাকানাও।

জনপ্রিয় সংবাদ

কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ উদ্ধার

অবৈধ লোন অ্যাপের লেনদেন বন্ধে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশ

আপডেট সময় : ১১:৫০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬