পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৯ পয়সা। আগের হিসাববছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১১ পয়সা।
অন্যদিকে, গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৬৮ পয়সা।
ঘোষিত লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত ও আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠক রোববার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। আগামী ২৪ ডিসেম্বর হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

























