ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
পুলিশ ও আয়োজকদের তথ্য অনুযায়ী, ইস্তাম্বুল ও আঙ্কারায় অন্তত ৩০০০ মানুষ সমবেত হন। এ সময় বিক্ষোভকারীরা কারারুদ্ধ সাংবাদিকদের ছবি হাতে নিয়ে ‘আমাদের কণ্ঠরোধ করা যাবে না’ এবং ‘আমরা চাপের কাছে মাথা নত করব না’ বলে স্লোগান দেন।
ফ্রান্সে আরো এক দিনের বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ, গ্রেপ্তার প্রায় ১০০০
বিক্ষোভে অংশ নেওয়া প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট জাফের আরাবকিরলি বলেন, ‘এই সমাবেশ শুধু সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য নয়, বরং স্বাধীন গণমাধ্যমের মাধ্যমে সমাজের সঠিক তথ্য জানার অধিকার রক্ষার লড়াই।
আঙ্কারার বিক্ষোভে কারাবন্দি সাংবাদিক ইসমাইল আরির একটি চিঠি পাঠ করা হয়। সিনকান কারাগার থেকে পাঠানো ওই চিঠিতে আরি জানান, সাংবাদিকতার দায়িত্ব পালন করা ছাড়া অন্য কোনো অপরাধ ছাড়াই তাকে আটকে রাখা হয়েছে এবং তার জীবন থেকে দিনগুলো কেড়ে নেওয়া হচ্ছে। তিনি শেষ পর্যন্ত সাংবাদিকতা রক্ষায় সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংবিধান মেনে যেন তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়।
উল্লেখ্য, তুরস্কের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থার প্রধান আবুবকির শাহিনের অভিযোগের ভিত্তিতে সরকারি কর্মকর্তাকে অপমান এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ইসমাইল আরিকে গত সাত মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো চলতি মাসে গ্রেপ্তার করা হয়।

























