ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরলে শেখ হাসিনার বিচার হবে, মব নয়: তথ্য উপদেষ্টা

ফটোকার্ড ডাউনলোড

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। বরং তাঁকে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, তিনি দেশে ফিরলে বিচারের মুখোমুখি হবেন। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। দেশে ফেরার পর আইনি প্রক্রিয়ায় যা হওয়ার, তা-ই হবে।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও জল্পনা চলছে। তিনি ডিসেম্বরের পর জুনে আসার কথা বলতে পারেন, আবার জুনের পর ডিসেম্বরের কথা বলতে পারেন। এভাবে একই আলোচনা চলতে থাকবে। তবে তিনি দেশে ফিরলে সরকার খুশি হবে। তাহলে তাঁকে আর বেঁধে আনতে হবে না।

শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গে অতীতের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে তথ্য উপদেষ্টা বলেন, এরশাদের পতনের পরও তিনি দেশে ছিলেন, কারাবরণ করেছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন। সে সময়ও পুলিশ থানায় দায়িত্ব পালন করেছে।

শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর সঙ্গে কোনো ধরনের মব বা বেআইনি আচরণ করা হবে না জানিয়ে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা কখনো কারও প্রতি ন্যায়বিচার করেননি, আমরা ন্যায়বিচার করব।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতায় যোগ দিলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন

দেশে ফিরলে শেখ হাসিনার বিচার হবে, মব নয়: তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৫:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬