ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

ফটোকার্ড ডাউনলোড

দিনের প্রথম ওভারেই আউট হয়েছেন মাঠে থাকা বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটার জাকের আলি অনিক। ফলে বাংলাদেশ খুব দ্রুতই অলআউট হবে– এমন শঙ্কা তৈরি হয়। তবে আট নম্বর ব্যাটার হিসেবে নামা নাঈম হাসানই আশার প্রতীক হয়ে উঠেছেন। ক্যারিয়াসেরা ব্যাটিংয়ে তিনি ৪৯ রানে অপরাজিত, যাতে ভর করে বৃষ্টি নামার আগে বাংলাদেশ ১৫৯ রানের লিড নিয়েছে।

এর আগে টেস্টে নাঈমের সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৩৫, আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে একমাত্র টেস্টে তিনি ওই ইনিংস খেলেন। তবে ঘরের মাঠ মিরপুরে যখন বাংলাদেশ দল গভীর খাদে, তখন করছেন ক্যারিয়ারসেরা ব্যাটিং। এখন পর্যন্ত ৮০ বলে ৪টি চারে তিনি ৪৯ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী শেষ ব্যাটার শরিফুল ইসলাম।

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রানে গুটিয়ে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানেই আটকে ফেলার মূল কারিগরও ছিলেন নাঈম। তিনি শিকার করেছিলেন ৪ উইকেট। এবার ব্যাট হাতেও নিজের সামর্থ্য দেখাচ্ছেন ডানহাতি এই টেলএন্ডার ব্যাটার। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৩২ রান। প্রথম ইনিংসে তারা ২৭ রানের লিড পেয়েছিল।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

আপডেট সময় : ১১:০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬