ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টে জামিন চেয়েছেন জামায়াত নেতা আখতারুজ্জামান

ফটোকার্ড ডাউনলোড

সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদনের শুনানি আজ রোববার (১ নভেম্বর) হাইকোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন আখতারুজ্জামানের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট শিশির মনির। তিনি জানান, আজ হাইকোর্টে তারা জামিন আবেদনের ওপর শুনানি করবেন।

এর আগে গত ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ তার জামিন আবেদন নামঞ্জুর করেন। ওই আদালতের বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী এ আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২ অক্টোবর বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা হলে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

রিমান্ড শেষে গত ৪ অক্টোবর তাকে আদালতে হাজির করে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর রাজধানীর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়া নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

হাইকোর্টে জামিন চেয়েছেন জামায়াত নেতা আখতারুজ্জামান

আপডেট সময় : ১১:০০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬