এর আগে মুক্তির প্রথম দিনে ভারতের বাজারে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছিল সিনেমাটি। দ্বিতীয় দিনে সেই আয় কমে দাঁড়ায় ৪৮ কোটি ৫ লাখ রুপিতে।
তৃতীয় দিনের আয়ের হিসাবে আরেকটি আলোচনার জন্ম দিয়েছে ‘রামায়ণ’। ২০২৩ সালে মুক্তি পাওয়া প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ প্রথম দিনে ভারতে ৮৬ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছিল। তবে মুক্তির তৃতীয় দিনে ছবিটির আয় ছিল ৬৯ কোটি ১০ লাখ রুপি। সেই জায়গায় একই দিনে ‘রামায়ণ’ আয় করেছে ৬৯ কোটি ৮০ লাখ রুপি। অর্থাৎ তৃতীয় দিনের আয়ে ‘আদিপুরুষ’-কে সামান্য ব্যবধানে পেছনে ফেলেছে নতুন সিনেমাটি।
প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত ‘রামায়ণ’কে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উচ্চাভিলাষী আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। মুক্তির আগে বিশ্বজুড়ে ব্যাপক প্রচারণা চালিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজন করা হয়েছিল সিনেমাটির বিশেষ প্রদর্শনী।
নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় অভিনয় করেছেন যশ। এ ছাড়া রয়েছেন সানি দেওল, রবি দুবে, লারা দত্তসহ আরো অনেকে।



























