ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত অধিনায়কের জোরালো দাবি কানেই তুলল না আইসিসি

ফটোকার্ড ডাউনলোড

ক্রিকেট বলে থুতু ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। তবে তার সেই দাবিতে আপাতত সাড়া দিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আন্তর্জাতিক ক্রিকেটে বলে থুতু ব্যবহারের নিয়ম শিথিল করার কোনো পরিকল্পনা নেই সংস্থাটির।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে প্রথম টেস্ট ড্র হওয়ার পর সোমবার (২৩ নভেম্বর) এ দাবি জানান গিল। তার মতে, বলে থুতু ব্যবহার করতে না পারায় বোলাররা রিভার্স সুইং আদায় করতে সমস্যায় পড়ছেন।

ম্যাচশেষে গিল বলেন, ‘কেন এখনো আমাদের বল চকচকে করার জন্য থুতু ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না, তা বুঝতে পারছি না। আমরা তো কোভিডের সময় অনেক পেছনে ফেলে এসেছি।’

তিনি আরও বলেন, ‘বল চকচকে করতে থুতু ব্যবহার করা যাবে না, এমন একটি নিয়ম ছিল। সাত-আট বছর হয়ে গেল। এখনো বুঝতে পারছি না, কেন তারা এটি ব্যবহারের অনুমতি দিচ্ছে না। বোলারদের উইকেট পেতে সমস্যার পেছনে এটিও বড় একটি কারণ।’

তবে বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, আইসিসি আপাতত এই নিয়ম পরিবর্তনের কথা ভাবছে না। সংস্থাটির বিবেচনায়, থুতু ব্যবহার করে বলের অবস্থা বদলানোও অন্যায্য পদ্ধতিতে বলের আকৃতি বা অবস্থা পরিবর্তনের মতোই।

এর পেছনে নিরাপত্তার পাশাপাশি বলের অবস্থা নিয়ন্ত্রণের বিষয়টিও রয়েছে। মিষ্টি, চুইংগাম বা মিন্টসের সঙ্গে থুতু মেশালে বলের ওপর এর প্রভাব পড়তে পারে। এ ধরনের ব্যবহার শনাক্ত করা এবং নিয়ন্ত্রণ করাও কঠিন।

কোভিড মহামারির সময় ২০২০ সালে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বলে থুতু ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা দেয় আইসিসি। ২০২২ সালে সেই নিষেধাজ্ঞা স্থায়ী করা হয়।

পুরোনো বলে এক পাশ চকচকে এবং অন্য পাশ অমসৃণ রাখলে রিভার্স সুইং পেতে সুবিধা হয় পেসারদের। এতে ব্যাটসম্যানের দিকে শেষ মুহূর্তে বলের গতিপথ বদলে যাওয়ার সুযোগ তৈরি হয়। থুতু ব্যবহার করে বলের এক পাশ চকচকে রাখতেন বোলাররা।

আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত বছর থুতু ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এতে বোলাররা স্বস্তি পেয়েছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে একই নিয়ম চালুর প্রয়োজন দেখছে না আইসিসি।

এদিকে ভারত ও নিউজিল্যান্ডের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে শুক্রবার। ম্যাচটি হবে ক্রাইস্টচার্চে। দুই দলের অধিনায়কই আশা করছেন, সেখানে থাকবে ঘাসে ঢাকা সবুজ উইকেট। এমন উইকেটে পেসাররা বাড়তি সুবিধা পাবেন।

আপডেট সময় : ১২:১৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬