ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্দান্ত গোল করে হয়েছেন ম্যাচসেরা, তবু মন ভালো নেই শেরকির

ফটোকার্ড ডাউনলোড

ম্যাচে করেছেন দুর্দান্ত এক গোল। তার আগে খেলেছেনও বেশ ভালো। তারই সুবাদে রায়ান শেরকির হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ব্যক্তিগত পুরস্কার কার না ভালো লাগে? কিন্তু শেরকির লাগল না।

পুরস্কার নিতে এলেন যখন, তার মুখে তখন ভর করেছে রাজ্যের আঁধার। সেটা নিয়ে হেঁটে বেরিয়ে গেলেন যখন, তখন মনে হচ্ছিল হাতের গোলক সদৃশ্য বস্তুটির মতো তুচ্ছ জিনিস বুঝি দুনিয়াতে আর একটিও নেই।

কেন এমন তাচ্ছিল্য? তার জবাবটা লুকিয়ে আছে স্কোরলাইনে। নাপোলির সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ২-২ গোলে ড্র করেছে তার দল ম্যানচেস্টার সিটি। বুধবার রাতের এই ম্যাচের পর নিজের অগ্রাধিকারটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রায়ান শেরকি।

ফরাসি মিডফিল্ডার দারুণ খেলে ম্যাচসেরা হয়েছেন। গোলও করেছেন তিনি। কিন্তু এই পুরস্কার তাকে তেমন আনন্দ দেয়নি। কারণ সিটি আবারও তিন পয়েন্ট নিতে পারেনি।

ম্যাচ শেষে শেরকি বলেন, ব্যক্তিগত স্বীকৃতি তার কাছে মুখ্য নয়। তিনি চান সিটি আবার জেতা শুরু করুক। তার কথা, ‘ম্যাচসেরা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই! আমি শুধু ম্যাচ জিততে চাই।’

নাপোলির বিপক্ষে এই ড্র সিটির সাম্প্রতিক খারাপ সময়ের সঙ্গে যোগ হয়েছে। টানা তিন ম্যাচে তারা জয়হীন। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে পয়েন্ট হারাচ্ছে দলটি।

জয়ে ফেরা কতটা জরুরি, সে কথাও বলেছেন শেরকি। তিনি মানলেন, এই ফল দলের দরকার ছিল না। তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগে আমরা শেষ তিন ম্যাচে হেরেছি। দুটি ম্যাচ ড্র হয়েছে। আজ আমাদের শুধু জিততে হতো। শুধু এটুকুই…’

তার এসব কথায় সিটি শিবিরের বাড়তে থাকা হতাশা ফুটে উঠেছে। নাপোলির বিপক্ষে নিজের অবদান থাকলেও দলকে জেতাতে না পারায় শেরকি স্পষ্টতই হতাশ ছিলেন।

দলের ড্রেসিংরুমের বর্তমান মেজাজও এই প্রতিক্রিয়ায় বোঝা যায়। দল যখন পয়েন্ট পেতে হিমশিম খাচ্ছে, তখন ব্যক্তিগত পুরস্কার ও গোল গৌণ হয়ে যায়।

আপডেট সময় : ১২:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬