ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক হলো উত্তরাঞ্চলের রেল যোগাযোগ

ফটোকার্ড ডাউনলোড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ৩ ঘণ্টা রেলপথ অবরোধের পর স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি আন্তঃনগর ট্রেন।

দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। অবরোধ প্রত্যাহারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পাবনা এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বুধবার সকালে স্থানীয় লোকজন রেললাইনের ওপর দাঁড়িয়ে মানববন্ধন শুরু করেন। একপর্যায়ে তারা বনলতা, সিল্কসিটি ও পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেন অবরোধ করেন। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকা পড়ে। এ ছাড়া ঢাকাগামী বনলতা ও পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। অন্যদিকে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সিরাজগঞ্জের সয়দাবাদ স্টেশনে দাঁড়িয়ে যায়।

স্থানীয়দের দাবি, লাহিড়ী মোহনপুর সিরাজগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র। চলনবিল বেষ্টিত এ স্টেশনসংলগ্ন বাজারে জেলার অন্যতম বড় মাছের বেচাকেনা হয়। এখান থেকে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ মাছ পাঠান। কিন্তু কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তারা চলতি সপ্তাহে চালু হওয়া পাবনা-ঢাকা রুটের আন্তঃনগর পাবনা এক্সপ্রেসের উভয় দিকের যাত্রাসহ সব আন্তঃনগর ট্রেনের লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আপডেট সময় : ০১:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬