ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংকটে রংপুরের স্থানীয় পত্রিকাগুলো, টিকে থাকাই বড় চ্যালেঞ্জ

ফটোকার্ড ডাউনলোড

বিজ্ঞাপন সংকট, আর্থিক টানাপোড়েন, গুণগত মানের ঘাটতি এবং অনলাইন গণমাধ্যমের বিস্তারের কারণে নানা সংকটে পড়েছে রংপুরের স্থানীয় দৈনিক পত্রিকাগুলো। একসময় স্থানীয় সংবাদ পরিবেশনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিচিত এসব পত্রিকা এখন অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে।

পত্রিকাগুলোর সম্পাদকদের মতে, এ সংকটের অন্যতম প্রধান কারণ বিজ্ঞাপন সংকট। বিজ্ঞাপনই পত্রিকার মূল প্রাণ ও আয়ের উৎস। কিন্তু বিজ্ঞাপন কমে যাওয়ায় অনেক পত্রিকাকে নিয়মিত প্রকাশনা ও পরিচালন ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে। পরিচালন ব্যয় মেটাতে না পারায় বেশ কয়েকটি পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেছে। শুধু তা-ই নয়, জনবল ও আর্থিক সংকটের পাশাপাশি বিজ্ঞাপনপ্রাপ্তি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় অনেকে নিয়মিত পত্রিকা প্রকাশনা থেকেও সরে এসেছেন।

অথচ রংপুরকে বলা হয় সংবাদপত্রের ইতিহাসসমৃদ্ধ অঞ্চল। এখান থেকেই দেড়শ বছর আগে প্রকাশিত হয়েছিল ‘রঙ্গপুর বার্তাবহ’, যা বর্তমান বাংলাদেশ ভূখণ্ডের প্রথম সংবাদপত্র হিসেবে পরিচিত। ১৮৪৭ সালের আগস্টের শেষভাগে (ভাদ্র ১২৫৪ বঙ্গাব্দ) রংপুরের সদ্যপুস্কুরণী থেকে প্রকাশিত হয় পত্রিকাটি। কুন্ডির জমিদার কালী চন্দ্র রায় চৌধুরীর অর্থায়নে প্রকাশিত এ পত্রিকার সম্পাদক ছিলেন গুরুচরণ রায়। এরপর রংপুর থেকে একে একে বহু পত্রিকা প্রকাশিত হলেও যুগের বিবর্তনে হাতেগোনা কিছু পত্রিকা টিকে আছে। হারিয়ে গেছে ‘রঙ্গপুর বার্তাবহ’র মতো অসংখ্য পত্রিকার নাম।

বিজ্ঞাপন সংকটে অনিয়মিত প্রকাশনা
সংকটের কারণ সম্পর্কে দৈনিক আখিরা পত্রিকার নির্বাহী সম্পাদক নুরুন নাহার মাসুদ সীমা বলেন, বিজ্ঞাপন না পাওয়ায় পত্রিকাগুলো আর্থিকভাবে চরম সংকটে পড়েছে। বিজ্ঞাপন ছাড়া পত্রিকা পরিচালনা করা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

দৈনিক আখিরা একসময় সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হতো। পরে মাছুদ উর রহমান মিলুর সম্পাদনায় এটি দৈনিকে রূপ নেয়। পত্রিকাটি এখনও অনিয়মিতভাবে প্রকাশিত হয়।

তিন বছর আগে আধুনিকতাকে গুরুত্ব দিয়ে প্রিন্ট, অনলাইন ও মাল্টিমিডিয়া সংস্করণে রংপুর থেকে প্রকাশনা শুরু করে দৈনিক সকালের বাণী। শুরুতেই পত্রিকাটি পাঠকদের মধ্যে সাড়া ফেলার পাশাপাশি মাল্টিমিডিয়া কার্যক্রমেও আলোড়ন তৈরি করে। কিন্তু চতুর্থ বছরে পদার্পণের মাস দুয়েক আগে থমকে যায় পত্রিকাটির প্রকাশনা। বর্তমানে কোনো ঘোষণা ছাড়াই প্রায় ৪ মাস ধরে বন্ধ রয়েছে পত্রিকাটি। কর্তৃপক্ষের দাবি, আর্থিক সংকটের পাশাপাশি বিজ্ঞাপন সহযোগিতা না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সংকট কাটিয়ে আবারও প্রিন্ট সংস্করণে নিয়মিত প্রকাশনায় ফেরার প্রত্যাশা রয়েছে তাদের।

এমন অনেক পত্রিকা রয়েছে, যেগুলো এখন নিয়মিত প্রকাশিত হয় না। স্থানীয় পত্রিকাগুলোর বিতরণকারী (হকার) কিংবা সরবরাহকারী (এজেন্ট)— কারও কাছেই নিয়মিত প্রকাশিত হয় এমন দশেক পত্রিকার নাম নেই। তাদের ভাষ্য, দুই-তিনটি ছাড়া বাকি পত্রিকাগুলো এখন বিজ্ঞাপননির্ভর প্রকাশনা টিকিয়ে রাখার লড়াই করছে।

পত্রিকার গুণগত মান নিয়েও প্রশ্ন
শুধু বিজ্ঞাপন সংকট নয়, পত্রিকার গুণগত মান নিয়েও প্রশ্ন উঠছে। দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুব রহমান হাবু বলেন, রংপুরের অধিকাংশ পত্রিকারই গুণগত মান সন্তোষজনক নয়। সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপনায় পেশাদারিত্বের ঘাটতি পত্রিকাগুলোকে পাঠকের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে।

বর্তমানে স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর মধ্যে প্রকাশনার দিক থেকে সবচেয়ে পুরোনো সংবাদপত্র দৈনিক দাবানল। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হতো ‘রণাঙ্গন’। সাপ্তাহিক এ পত্রিকার সম্পাদক ছিলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল। খুব গোপনে মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দেওয়া হতো রণাঙ্গন। পত্রিকাটির মূল্য ছিল ১৫ পয়সা।

স্বাধীনতার পর সাপ্তাহিক রণাঙ্গন প্রকাশের ছাড়পত্র না পাওয়ায় খন্দকার গোলাম মোস্তফা বাটুল প্রকাশ করেন ‘সাপ্তাহিক মহাকাল’। পরে ১৯৮১ সালে তিনি প্রকাশ করেন দৈনিক দাবানল। পত্রিকাটি এখনও প্রকাশিত হচ্ছে, তবে আগের মতো রঙিন ও বড় কলেবরে নয়।

দৈনিক দাবানলের বর্তমান সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার বলেন, রণাঙ্গন থেকে মহাকাল হয়ে দাবানল- তিনটি নামে টানা ৫৫ বছর প্রকাশনায় টিকে থাকা চ্যালেঞ্জ। রাজধানী ঢাকার বাইরে দক্ষ জনবল ও আর্থিক পৃষ্টপোষকতা পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। সঙ্গে তো বিজ্ঞাপন সংকট এবং মানসম্মত সংবাদ পরিবেশনে পেশাদারিত্বের অভাব রয়েছে। সবমিলিয়ে সরকারি বিজ্ঞাপনের বিল পেতে বিলম্ব হওয়া ও ক্রোড়পত্র পেতে দৌঁড়ঝাঁপ করে নিয়মিত পত্রিকা প্রকাশ করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সরকারি বিজ্ঞাপন বণ্টনে বৈষম্যের অভিযোগ
সরকারি বিজ্ঞাপন বণ্টনেও বৈষম্যের অভিযোগ তুলেছেন স্থানীয় পত্রিকাগুলোর প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকরা। তাদের অভিযোগ, সরকারি বিজ্ঞাপন পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পত্রিকা বেশি সুবিধা পাচ্ছে। অন্যদিকে অনেক পত্রিকা বিজ্ঞাপন থেকে বঞ্চিত হচ্ছে। এতে আর্থিক সংকটে থাকা পত্রিকাগুলোর সমস্যা আরও প্রকট হচ্ছে।

এ বিষয়ে দৈনিক মায়াবাজারের ভারপ্রাপ্ত সম্পাদক সুশান্ত ভৌমিক বলেন, রংপুরের স্থানীয় দৈনিক পত্রিকাগুলো কঠিন সময় পার করছে। সরকারি বিজ্ঞাপন বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করা, পত্রিকার গুণগত মানোন্নয়ন এবং ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার উদ্যোগ না নিলে অনেক স্থানীয় পত্রিকার অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে।

এই সংকট উত্তরণে করণীয় প্রসঙ্গে তিনি বলেন, সরকারি বিজ্ঞাপন বণ্টনে বৈষম্যটা নতুন কিছু নয়। তবে এ ধরনের বৈষম্য বন্ধ হওয়া উচিত। সঙ্গে সচেতন নাগরিক সমাজ, বৃত্তবান ও প্রতিষ্ঠানভিত্তিক ব্যবসায়ীদের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতাকে আরও সুদৃঢ় করতে এগিয়ে আসতে হবে। এখন ব্যক্তিগত, প্রতিষ্ঠান কিংবা ঢাকার বিজ্ঞাপন স্থানীয় পত্রিকাগুলেতে নেই বললেই চলে। একটা পত্রিকা নিয়মিত প্রকাশ করতে অনেক টাকা লাগে, সেটার কিছুটা হলেও বিজ্ঞাপন দিয়ে সামলানো সম্ভব।

রঙিন পত্রিকা প্রকাশে বাড়ছে ব্যয়
পাঠক ও বিজ্ঞাপনদাতাদের আকৃষ্ট করতে বর্তমানে রঙিন পত্রিকা প্রকাশের প্রবণতা বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, সাদা-কালো পত্রিকার তুলনায় রঙিন পত্রিকা প্রকাশে উৎপাদন ব্যয় বেশি। অন্যদিকে বিজ্ঞাপনদাতারাও আকর্ষণীয় রঙিন পত্রিকাকে বেশি প্রাধান্য দেন। ফলে পাঠক ধরে রাখা ও বিজ্ঞাপন পাওয়ার প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে বাড়তি ব্যয়ের চাপ সামলাতে হচ্ছে পত্রিকাগুলোকে।

তবে বর্তমানে রংপুরে নিয়মিত রঙিন পত্রিকা প্রকাশ করছে— এমন তালিকায় দৈনিক যুগের আলো ও দৈনিক আগামীর সন্ধানেকে এগিয়ে রাখছেন এজেন্ট ও হকাররা।

জেলা প্রশাসন, পত্রিকা এজেন্ট, হকার ও পাঠকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগীয় নগরী রংপুর থেকে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে অন্তত ১৪টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। এর মধ্যে রয়েছে— দাবানল, পরিবেশ, যুগের আলো, মায়াবাজার, আখিরা, অর্জন, প্রথম খবর, আমাদের প্রতিদিন, বায়ান্নর আলো, তিস্তা সংবাদ, গণআলো, প্রতিদিনের বার্তা, সকালের বাণী ও আগামীর সন্ধানে। এ ছাড়া সাপ্তাহিক উত্তরের কণ্ঠ ও রংপুর সংবাদও প্রকাশিত হচ্ছে।

অন্যদিকে প্রকাশনা বন্ধ রয়েছে দৈনিক রংপুর, দৈনিক বিজলী, দৈনিক সাইফ, দৈনিক রংপুর চিত্র, দৈনিক বাহের সংবাদ, দৈনিক নতুন স্বপ্ন, সাপ্তাহিক অটল ও সাপ্তাহিক তুফান পত্রিকার।

নিয়মিত, অনিয়মিত ও বন্ধ হয়ে যাওয়া পত্রিকাগুলোর বেশির ভাগই একসময় রঙিন কাগজে পাঠকের নজর কাড়ত। কিন্তু সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে খেতে এখন সাদা-কালো প্রকাশনায় ঝুঁকেছেন অধিকাংশ প্রকাশক ও সম্পাদক।

এ বিষয়ে সাপ্তাহিক উত্তরের কণ্ঠের প্রকাশক ও সম্পাদক তানবীর হোসেন আশরাফি বলেন, ছাপার জন্য নিউজপ্রিন্ট বা নির্ধারিত কাগজ, কালি, প্রিন্টিং প্লেট এবং প্রিন্ট-রেডি ফাইল থেকে শুরু করে যা কিছু প্রয়োজন হয়, সবকিছুতে এখন বাড়তি খরচের ধকল পোহাতে হচ্ছে। আবার ছাপা কপি পাঠক, হকার বা এজেন্টদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখতে হয়— এর জন্যেও টাকার দরকার আছে। নিজস্ব ছাপাখানা না থাকলে খরচ আরও বেড়ে যায়। সবমিলিয়ে পত্রিকা প্রকাশের জন্য প্রাথমিক বাজেট ও ছাপার খরচের চাপ সামলানো বড় কঠিন।

কিউআর কোডে বিজ্ঞাপন, কমছে আয়ের সুযোগ
নতুন আরেকটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে কিউআর কোডের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার। পত্রিকা-সংশ্লিষ্টদের দাবি, আগে বিজ্ঞাপনের বিস্তারিত তথ্য প্রকাশ করতে তুলনামূলক বেশি জায়গার প্রয়োজন হতো। বর্তমানে কিউআর কোড ব্যবহার করে অল্প জায়গায় বিজ্ঞাপন দেওয়া সম্ভব হচ্ছে। এতে বিজ্ঞাপনের জন্য পত্রিকায় ব্যবহৃত জায়গা কমছে, যা বিজ্ঞাপন থেকে আয়ের ওপর প্রভাব ফেলছে।

দীর্ঘদিন ধরে স্থানীয় ও ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করছেন আসাদুজ্জামান আফজাল। এপ্লাস ডিজিকম নামে তার নিজস্ব একটি অ্যাড ফার্মও রয়েছে। তিনি জানান, এখন আগের মতো সরকারি, বেসরকারি কিংবা ব্যক্তিগত বিজ্ঞাপন মিলছে না। সরকারি ও জাতীয় দিবসগুলো ছাড়া অন্য সময়গুলোতে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের হার খুবই শোচনীয়। অনেক সরকারি অফিস তো এখন ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রকাশ করছে। যদি ভবিষ্যতে এটা সব সরকারি অফিসে নিয়মে পরিণত হয়, তাহলে পত্রিকায় সরকারি বিজ্ঞাপন প্রকাশ শূন্যের কোটায় নেমে আসার আশঙ্কা রয়েছে। এমনটা হলে প্রকাশনা শিল্পে স্থানীয় পত্রিকা মুখ থুবড়ে পড়বে।

অনলাইন গণমাধ্যমের প্রসারে বড় ধাক্কা
অনলাইন গণমাধ্যমের দ্রুত প্রসারের কারণে মাঠপর্যায়ের বা আঞ্চলিক স্থানীয় পত্রিকাগুলো বড় ধরনের অস্তিত্ব সংকটে পড়েছে। অনলাইন নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো খবর ঘটনার কয়েক মিনিটের মধ্যেই মানুষ জানতে পারছে। অন্যদিকে স্থানীয় ছাপা পত্রিকা ২৪ ঘণ্টা পরপর প্রকাশিত হয়। ফলে অনলাইনের যুগে ছাপা পত্রিকার খবর পাঠকদের কাছে পুরোনো বা বাসি মনে হচ্ছে।

পাশাপাশি স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এখন আর পত্রিকায় বড় অঙ্কের অর্থ খরচ করে বিজ্ঞাপন দিতে চায় না। তারা ফেসবুক, ইউটিউব বা স্থানীয় অনলাইন পোর্টালে কম খরচে নির্দিষ্ট এলাকার মানুষের কাছে পৌঁছাতে পারছে। এভাবে অনলাইন গণমাধ্যমের প্রসারে বিজ্ঞাপন কমে যাওয়ায় স্থানীয় পত্রিকাগুলোর প্রচারসংখ্যা ও পৃষ্ঠা সংখ্যা কমিয়ে দিতে হচ্ছে। অনেক পত্রিকা বন্ধের মুখে পড়ছে।

রংপুর প্রেসক্লাব চত্বরে কথা হয় পত্রিকার এজেন্ট মজনু মিয়ার সঙ্গে। তার ভাষ্য অনুযায়ী, প্রত্যন্ত অঞ্চলেও এখন মানুষের হাতে স্মার্টফোন ও ইন্টারনেট রয়েছে। পাঠক বিনা খরচে যেকোনো সময় স্থানীয় সংবাদ জানতে পারছে। অন্যদিকে ছাপা পত্রিকায় কাগজ, কালি ও ছাপাখানার খরচ দিন দিন বাড়ছে। সেই তুলনায় কাগজের পত্রিকার মূল্য বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া পত্রিকা ঘিরে পাঠক ও তরুণ প্রজন্মের আগ্রহেও পরিবর্তন এসেছে। তরুণ প্রজন্ম দীর্ঘ সংবাদ পড়ার চেয়ে অনলাইন ভিডিও বা ছোট স্ক্রল দেখতে বেশি পছন্দ করে। প্রবীণ কিছু পাঠক ছাড়া সাধারণ মানুষের মধ্যে এখন আর সকালে উঠে স্থানীয় পত্রিকা কেনার বা পড়ার অভ্যাস আগের মতো নেই।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান বলেন, অনলাইন গণমাধ্যমের দ্রুত বিস্তার স্থানীয় ছাপা পত্রিকার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। বর্তমানে মানুষ সংবাদ পাওয়ার জন্য পরদিনের পত্রিকার অপেক্ষায় থাকে না। ফেসবুক, ইউটিউব ও বিভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে মুহূর্তেই সংবাদ পৌঁছে যাচ্ছে পাঠকের কাছে। ফলে ছাপা পত্রিকার পাঠকসংখ্যা কমার পাশাপাশি বিজ্ঞাপন বাজারেও এর প্রভাব পড়ছে।

আপডেট সময় : ০১:৫৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬