যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি হোটেলে নৈশভোজের অনুষ্ঠানে স্থানীয় সময় শনিবার গুলির ঘটনা ঘটে। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য এ বার্ষিক নৈশভোজটি আয়োজন করা হয়েছিল।
তবে সেখানে গুলির ঘটনায় কেউ নিহত হননি। ঘটনাস্থলে উপস্থিত এক গোয়েন্দা কর্মকর্তাকে লক্ষ্য করে গুল ছুড়লেও; তার শরীরে নিরাপত্তা ভেস্ট থাকায় তিনি বেঁচে গেছেন।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন এ গুলির ঘটনা তাকে ইরান যুদ্ধে জয় থেকে বিরত রাখতে পারবে না। তবে এটির সঙ্গে যুদ্ধের কোনো যোগসূত্র আছে কি না সেটি নিজেই জানেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেছেন, “এটি আমাকে ইরান যুদ্ধে জয় থেকে বিরত রাখতে পারবে না। আমি জানি না যুদ্ধের সঙ্গে এ ঘটনার কোনো সংশ্লিষ্টতা আছে কি না। যে তথ্য আমরা পেয়েছি, সেটি থেকে বলতি পারি, আমার মনে হয় না এর সঙ্গে যুদ্ধের কোনো যোগসূত্র আছে।”
তবে এর আগের বক্তব্যে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধের সঙ্গে গুলির বিষয়টি জড়িত থাকতেও পারে। তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছে জানিয়েছে ট্রাম্প বলেন, হামলাকারী শুধুমাত্র একজনই ছিল।
এদিকে সংবাদমাধ্যম সিএনএন সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, গুলি করা ব্যক্তির নাম কোল থমাস অ্যালেন। ৩১ বছর বয়সী এ ব্যক্তি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তিনি থাকেন লস অ্যাঞ্জেলসের তোরেন্সে। প্রেসিডেন্টের অনুষ্ঠানস্থলে গিয়ে গুলি অ্যালেন শিক্ষক হিসেবে কাজ করেছেন।
সিএনএন বলেছে, হামলাকারী থমাস অ্যালেনের সামাজিকমাধ্যমের প্রোফাইল ঘেটে দেখা গেছে, তিনি সি২ এডুকেশন নামে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। এটি পরীক্ষার প্রস্তুতি এবং টিউটর কোম্পানি।
২০২৪ সালের ডিসেম্বরে সি২ তাকে ‘মাসের সেরা শিক্ষক’ হিসেবে নির্বাচিত করেছিল।



























