ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের পর নতুন ছকে জামায়াত

নির্বাচনের পর নতুন ছকে জামায়াত

নির্বাচন-পরবর্তী রাজনীতির নতুন বাস্তবতায় যখন বড় দলগুলো জোট-সমীকরণ আর ক্ষমতার অঙ্কে ব্যস্ত, ঠিক তখন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীরবে পরিকল্পিতভাবে নিজেদের ভেতরটা পুনর্গঠনের কাজে মনোযোগী হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বে স্থিতিশীলতা বজায় রেখে তৃণমূল শক্তিশালী করা, সাংগঠনিক কাঠামোয় বিকেন্দ্রীকরণ এবং মাঠভিত্তিক রাজনীতিকে সক্রিয় করার মাধ্যমে দলটি দীর্ঘমেয়াদি কৌশল বাস্তবায়নের পথে এগোচ্ছে। নির্বাচন থেকে পাওয়া অভিজ্ঞতা ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করে জামায়াত এখন এমন এক ‘ফিডব্যাক-নির্ভর’ সংগঠনে রূপ নিতে চাইছে, যেখানে সিদ্ধান্ত শুধু কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া নয়, বরং তৃণমূলের বাস্তবতা ও জনমতের প্রতিফলন ঘটানো হবে। নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, দেশব্যাপী সাংগঠনিক সফর, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতিÑ সব মিলিয়ে দলটির কর্মকৌশলে স্পষ্ট হয়েছে, তারা কেবল তাৎক্ষণিক রাজনৈতিক উপস্থিতি নয়; বরং টেকসই ও কার্যকর সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতেই অধিক গুরুত্ব দিচ্ছে।

জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামী সংগঠনকে নতুন করে ঢেলে সাজানোর এক বিস্তৃত কর্মপরিকল্পনায় নেমেছে। গত ২০ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল অধিবেশনে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য ৮৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে। নেতৃত্বের পুনর্বিন্যাস, তৃণমূলভিত্তিক কর্মসূচির সম্প্রসারণ এবং বিকেন্দ্রীভূত সাংগঠনিক কাঠামোÑ সব মিলিয়ে দলটি পরিকল্পিতভাবে নিজেদের রাজনৈতিক অবস্থান পুনর্গঠনের পথে এগোচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই উদ্যোগ কেবল নির্বাচন-পরবর্তী আনুষ্ঠানিকতা নয়; বরং একটি সুসংগঠিত কৌশল, যার লক্ষ্য দীর্ঘমেয়াদে সংগঠনকে কার্যকর, গতিশীল এবং নির্বাচনীভাবে প্রতিযোগিতামুখী করে তোলা। সেই কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে তৃণমূলকে যেখানে ভোটের বাস্তবতা সবচেয়ে বেশি প্রতিফলিত হয়।

দলের একাধিক নেতা প্রতিবেদকের কাছে জানান, দলীয় কর্মকাণ্ডে এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে মাঠপর্যায়ের সংগঠন। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা থেকে দলটি উপলব্ধি করেছে, কেন্দ্রীয় নেতৃত্বের চেয়ে তৃণমূলের সক্রিয়তা ও সাংগঠনিক দৃঢ়তাই ভোটের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে। এই উপলব্ধির ভিত্তিতে সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতারা জেলা ও বিভাগভিত্তিক সফর জোরদার করেছেন। এসব সফরে দলের আনুষ্ঠানিক বক্তব্যের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময়, সমস্যা চিহ্নিতকরণ এবং তাৎক্ষণিক নির্দেশনার ওপর জোর দেওয়া হচ্ছে। এতে করে একটি ‘ফিডব্যাক-নির্ভর’ সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে বলে জানান তৃণমূলের নেতারা।

এদিকে তৃণমূলকেন্দ্রিক সক্রিয়তার প্রতিফলন দেখা গেছে সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচিতে। মাঠপর্যায়ে সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমও জোরদার করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) যশোরে আয়োজিত এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন জানান, প্রতিনিধিদের দক্ষ করে তুলতে একটি বিশেষ প্রশিক্ষণ সেল কাজ করছে। এর মাধ্যমে জনগণের বঞ্চনার বিষয়গুলো তুলে ধরা এবং সংগঠনের কার্যকারিতা বাড়ানোর চেষ্টা চলছে। তিনি নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

অন্যদিকে মঙ্গলবার পল্টন-শাহবাগ-রমনা জোনের অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহাী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল এমপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ও দলে সক্রিয় ভূমিকা রাখার ওপর মনোযোগ দিতে হবে।

একই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ এপ্রিল) ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্কে আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দলের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের পক্ষে কাজ করতে হবে। দলকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্মিলিত প্রয়াসের ওপর জোর দেন তিনি তার বক্তব্যে।

কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষেত্রে জামায়াত এবার চমকের বদলে ধারাবাহিকতা ও স্থিতিশীলতাকেই অগ্রাধিকার দিয়েছে। নতুন কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের পরিবর্তন না এনে অভিজ্ঞ নেতৃত্বকে বহাল রাখা হয়েছে। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে পুনরায় সেক্রেটারি জেনারেল করা হয়েছে, যা দলটির কৌশলগত ধারাবাহিকতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্তরে ভিন্ন অভিজ্ঞতা ও পটভূমির নেতাদের অন্তর্ভুক্তির মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ নেতৃত্ব কাঠামো গড়ে তোলার চেষ্টা করা হয়েছে, যা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও বাস্তবমুখী করতে পারে বলছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শীর্ষ নেতা।

সাংগঠনিক কাঠামোয় বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিয়ে সারাদেশকে ১৪টি অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এর ফলে কেন্দ্রীয় নির্দেশনা দ্রুত মাঠপর্যায়ে পৌঁছানো এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম পরিচালনা সহজ হবে। অঞ্চলভিত্তিক দায়িত্ব বণ্টনের মাধ্যমে জবাবদিহিতাও বাড়বে বলে আশা করছেন নেতৃবৃন্দ।

এদিকে মগবাজারের আলফা ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা আমির সমাবেশে দলটির আমির সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দেন। বিশেষ করে দলকে জনগণের আরও কাছে নিয়ে যাওয়া এবং তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। কেন্দ্রীয় এই নির্দেশনা মাঠপর্যায়ের কর্মতৎপরতার সঙ্গে সমন্বয় তৈরি করছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

দলের সাংগঠনিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আমি নিজে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে দলের জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে মিটিং করেছি। দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছি। দলের প্রতিযোগিতা থাকবে কিন্তু বিভাজন যেন না হয় সে বিষয়েও গুরত্বারোপ করেছি। বিশেষ করে আমাদেরকে ২ কোটি ৫০ লাখ ভোটার ভোট প্রদান করেছেন। তাদের দলের সঙ্গে আরও বেশি কীভাবে সক্রিয় করা যায় সে বিষয়ে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন আত্মশুদ্ধি বিষয়ে পাঠদান করা হয়। যেখান নিজের, দলের ও দেশের কল্যাণ সাধনে অধিকতর মনযোগী হওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। মূলত নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দলের ও দেশের কাজে নিজেকে সম্পৃক্ত করা। স্থানীয় সরকার নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। স্থানীয় পর্যায়েই সাংগঠনিক শক্তির প্রকৃত পরীক্ষা হয় এবং এখান থেকেই দীর্ঘমেয়াদে রাজনৈতিক ভিত্তি সুদৃঢ় করা সম্ভব। এ কারণে প্রার্থী বাছাই, ভোটার সংযোগ এবং স্থানীয় ইস্যুভিত্তিক প্রচারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নারী অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিও নতুন কৌশলের অংশ। নতুন কমিটিতে নারী সদস্যসংখ্যা বৃদ্ধি করা হয়েছে, যা ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত। তবে এই অংশগ্রহণ কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের বাস্তব সম্পৃক্ততার ওপর।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সক্রিয়তার মধ্যেও জামায়াতের সামনে বেশ কিছু বাস্তব চ্যালেঞ্জ রয়েছে। রাজনৈতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি, বড় দলের সঙ্গে প্রতিযোগিতা, নতুন ভোটারদের আস্থা অর্জন এবং আদর্শিক অবস্থান ও বাস্তব রাজনীতির মধ্যে ভারসাম্য বজায় রাখা এসব বিষয়ই এখন দলটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত ও বহুমাত্রিক পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তৃণমূল জোরদার, নেতৃত্বে ধারাবাহিকতা, বিকেন্দ্রীভূত কাঠামো এবং কৌশলগত নির্বাচনী প্রস্তুতি এই চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে দলটি নিজেদের ভবিষ্যৎ রাজনৈতিক ভিত্তি গড়ে তুলতে চাইছে। এই কৌশলের সাফল্য নির্ভর করবে মাঠপর্যায়ে এর কার্যকর বাস্তবায়ন, জনসম্পৃক্ততা এবং পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতার ওপর। তবে একটি বিষয় স্পষ্টÑ পরিকল্পিত পুনর্গঠনের মাধ্যমে দীর্ঘমেয়াদি রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করতে অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে দলটিÑ বলছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনের পর নতুন ছকে জামায়াত

আপডেট সময় : ১১:৪৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬