ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ জানাল মাউশি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পরদিন ২১ আগস্ট থেকে বদলির আবেদন শুরু হয়ে চলবে ২৭ আগস্ট পর্যন্ত।

সোমবার (১৭ আগস্ট) মাউশির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রের দাবি, বদলি বিজ্ঞপ্তির খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তুত রয়েছে। আগামীকাল মঙ্গলবার এটি অনুমোদন পেতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, শিক্ষকদের বদলি আবেদন গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২০ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে অনলাইনে বিজ্ঞপ্তি এর আগেও প্রকাশ করা হতে পারে।

এদিকে বদলি আবেদনের ইউজার আইডি ও পাসওয়ার্ড না পাওয়া শিক্ষকদের করণীয় ঠিক করতে সভায় বসবে মাউশি। সভায় এ সমস্যা সমাধানে দুটি বিকল্প নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে একটি কার্যকর করে সংশ্লিষ্টদের জন্য নির্দেশনা জারি করা হবে।

মাউশি সূত্র জানিয়েছে, অনেক শিক্ষক এখনো বদলি আবেদনের ইউজার আইডি ও পাসওয়ার্ড পাননি। তাঁদের জন্য পৃথক নির্দেশনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্ভাব্য নির্দেশনার মধ্যে শিক্ষকদের কাছ থেকে গুগল ফর্মের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ অথবা জেলা শিক্ষা কর্মকর্তার কাছে সংশ্লিষ্ট জেলার স্কুল-কলেজের শিক্ষকদের ইউজার আইডি ও পাসওয়ার্ড সরবরাহের বিষয়টি রয়েছে।

আগামীকাল মঙ্গলবারের সভায় এই দুটি বিকল্পের যেকোনো একটি চূড়ান্ত করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ জানাল মাউশি

আপডেট সময় : ০৭:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬