ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৮ শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে মানারাতে স্টেম ফেস্ট শুরু

বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে রাজধানীর মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘MDIC STEM FEST 2026-27’। এবারের আয়োজনে রাজধানীর প্রায় ৮৭ থেকে ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের আট শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মানারাত ক্লাবস ফর কো-কারিকুলার অ্যাক্টিভিটিজের (এমসিসিএ) উদ্যোগে কলেজ ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করা হয়।

প্রথম দিন সকাল ৯টায় তৃতীয় শ্রেণি থেকে এ-২ শ্রেণির শিক্ষার্থীদের গণিত অলিম্পিয়াডের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। সকাল সাড়ে ১০টায় তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণির সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াড এবং সপ্তম থেকে এ-২ শ্রেণির জীববিজ্ঞান ও রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এ ছাড়া সকাল সাড়ে ১১টা থেকে রোবোটিকস ও মাইনক্রাফটভিত্তিক কার্যক্রম, বেলা আড়াইটায় ট্রেজার হান্ট এবং বিকেল সাড়ে ৩টায় পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান, বিশ্লেষণী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্টেম ফেস্টের আহ্বায়ক ও মানারাত সায়েন্স ক্লাবের ইনচার্জ ড. মো. মাকসুদুল আলম বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীলতা, সহযোগিতা ও বাস্তবমুখী চিন্তার চর্চার সুযোগ পাচ্ছে। প্রতিযোগিতায় সাফল্যের পাশাপাশি ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া এবং অর্জিত জ্ঞান মানবকল্যাণে প্রয়োগের মানসিকতা গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন।

মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল আলম বলেন, এবারের উৎসবে আট শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ তাদের গবেষণা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, একদিন মানারাতের কোনো শিক্ষার্থী বিজ্ঞানী হিসেবে নোবেল পুরস্কার অর্জন করবে। এ জন্য এখন থেকেই শিক্ষার্থীদের স্বপ্ন দেখা ও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

অধ্যক্ষ আরও বলেন, বৈজ্ঞানিক জ্ঞান ও উদ্ভাবনের পাশাপাশি সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দক্ষতা, শৃঙ্খলা এবং নৈতিক মূল্যবোধ অর্জন জরুরি। শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা যেন মানবকল্যাণে কাজে লাগে, সেভাবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্বেচ্ছাসেবক, আয়োজক কমিটি ও পৃষ্ঠপোষকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ওপর মানবসভ্যতার উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল। শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও আবিষ্কার ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নেবে। বিজ্ঞান মানুষের জীবনকে সহজ করার পাশাপাশি মহাবিশ্বের অজানা রহস্য অনুসন্ধানের সুযোগ তৈরি করেছে। এ প্রসঙ্গে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘সংকল্প’ কবিতায় মহাকাশ অনুসন্ধানের কল্পনার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, বৈজ্ঞানিক অগ্রগতির পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ অর্জন জরুরি, যাতে জ্ঞান মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। এ সময় পরিবেশবিজ্ঞান, জলবায়ুবিদ্যা ও আবহাওয়াবিদ্যাসহ বিভিন্ন শাখায় গবেষণা বাড়ানো এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মানারাতের শিক্ষক ও শিক্ষার্থীদের অবদানের প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার অধ্যক্ষ ড. মো. মোশারফ হোসেন; মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ, গুলশানের ভাইস প্রিন্সিপাল মো. আনোয়ারুল করীম ও অধ্যাপক তাহমীনা ইয়াসমীন; বালক শাখার কো-অর্ডিনেটর মহসিন কোরায়শী এবং স্টেম ফেস্টের বালিকা শাখার আহ্বায়ক রোকসানা খানমসহ অন্যরা।

উৎসবের দ্বিতীয় দিন শনিবার সকাল ৯টা থেকে কম্পিউটার সায়েন্স অলিম্পিয়াড, মাইনক্রাফটভিত্তিক কার্যক্রম ও শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় হবে ট্রেজার হান্ট। বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এ আয়োজন।

জনপ্রিয় সংবাদ

৮ শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে মানারাতে স্টেম ফেস্ট শুরু

আপডেট সময় : ১১:৫২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬