দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম, আমাদের ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। পরে ধীরে ধীরে বাইরে বেরিয়ে দেখি, ট্রেনটি একদিকে কাত হয়ে আছে। সেখানে অনেক মানুষ আহত হয়েছিলেন। অনেকেই প্রচণ্ড আতঙ্কের মধ্যে ছিলেন।’স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তোলেদোতে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি ভালোবাসা, সংহতি ও সমর্থন জানিয়েছেন তিনি।ট্রেন দুর্ঘটনায় উদ্ধার ও জরুরি সেবা দিতে মাদ্রিদ সিটি কাউন্সিলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলে সহায়তার জন্য সাতটি অগ্নিনির্বাপক যান পাঠানো হয়েছে। এর মধ্যে আহতদের চিকিৎসা ও উদ্ধারে বিশেষভাবে ব্যবহৃত দুটি যান, দুটি পানির পাম্প এবং একটি উদ্ধারকারী যান রয়েছে।
জরুরি চিকিৎসাসেবা দিতে পাঠানো হয়েছে ১৬টি অ্যাম্বুলেন্স। এর মধ্যে আটটি উন্নত চিকিৎসাসেবার জন্য এবং বাকি আটটি সাধারণ অ্যাম্বুলেন্স। দুটি জরুরি সেবাদানকারী সংস্থার প্রায় ১০০ জন কর্মী উদ্ধার, চিকিৎসা ও অন্যান্য সহায়তার কাজে নিয়োজিত রয়েছেন।