ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. আবদুল কাদের জাতীয় পার্টির কেউ নয়: এরশাদ

রংপুর প্রতিনিধি: গাইবান্ধার ১ (সুন্দরগঞ্জ) এলাকার আওয়ামী লীগ দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে গ্রেফতার জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খাঁন সম্পর্কে এইচ এম এরশাদ বলেছেন, ‘সে জাতীয় পার্টির কেউ নয়। তিন বছর ধরে তার সাথে আমার ও দলের কোনও যোগাযোগ নেই।’

বুধবার দুপুরে রংপুর পর্যটন মোটেলে দলের রংপুর বিভাগের জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান।

এই মন্তব্যের পর তিনি ডা. কাদের সম্পর্কে আর কোনও কথাই বলতে রাজি হননি। তবে এরশাদ বলেন, ‘এমপি লিটনের আসনের উপনির্বাচনে শামীম পাটোয়ারীকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ভালো মানুষ, টেলিভিশনে টক শোতে ভালো ভালো কথা বলেন। ব্যারিস্টার মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন। তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আশা করি ওই আসনে তিনি জয়ী হবেন।’

তবে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এরশাদের উপস্থিতিতেই সাংবাদিকদের বলেন, ‘কর্নেল আবদুল কাদের এক সময় জাতীয় পার্টির এমপি ছিলেন। দলের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিন বছর ধরে দলের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই, সম্পর্ক নেই। তিনি এখন আর দলের কেউ নন।’

রুহুল আমিন আরও বলেন, ‘আমাদের সাথে যখন দল করতেন তখন তাকে ভালোই দেখেছি। এমপি লিটন হত্যা মামলার এখন তদন্ত চলছে। বিষয়টি পুলিশ তদন্ত করে প্রতিবেদন দেবে। তারা কী রির্পোট দেয় আমরা দেখবো। তখন বিস্তারিত জানতে পারবো। এখন আগাম কিছুই বলা যাবে না।’

এর আগে পর্যটন মোটেলে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের মহাসচিব রুহুল আমিন হওলাদারসহ অন্য নেতারা।

জনপ্রিয় সংবাদ

ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প

ডা. আবদুল কাদের জাতীয় পার্টির কেউ নয়: এরশাদ

আপডেট সময় : ০৯:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭