ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এবার কোয়েল মল্লিকের সাথে শাকিব খান!

এবার ঢাকার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে কোয়েল মল্লিক ও শাকিবকে। ঢালিউডের অভিনয় করতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। গত পহেলা অক্টোবর শামিমুল ইসলাম শামিম পরিচালিত ‘দ্যা প্ল্যান’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কোয়েলের সঙ্গে ছবিটিতে আরো অভিনয় করতে পারেন কায়েস আরজু ও জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

এছাড়াও কিং শাকিব খানকেও দেখা যেতে পারে ছবিটিতে। আগামী বছর ফেব্রুয়ারীতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে। পরিচালকের নিজের লেখা ভিন্ন গ্রহের একটি গল্পে দেখা যাবে কোয়েলকে। কোয়েলের সঙ্গে অন্য একটি গ্রহ থেকে পরীমনি আসেন পৃথিবীতে। পৃথিবী নিয়ে একটি পর্যবেক্ষণে আসেন তারা। পৃথিবীতে এসে কোয়েল প্রেমে পড়েন এক কম্পিউটার ইঞ্জিনিয়ারের। এদিকে পরীমনিরও একই অবস্থা। এমনই এক গল্পে এগিয়ে যাবে ছবিটি।

শামিমুল ইসলাম শামিম বলেন, চলতি বছরই ছবিটির শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু আমার রানিং ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’র কাজ শেষ না হওয়ার কারণে শুরু করতে পারছি না। তবে এরইমধ্যে বাংলা ১৫ লক্ষ টাকায় কোয়েল মল্লিককে চুক্তিবদ্ধ করেছি। এছাড়াও আরজু এবং পরীমনিকে আগেই চুক্তিবদ্ধ করেছি। তিনি আরো বলেন, শাকিবের সঙ্গে এখনো কথা হয়নি। শাকিব এখন শুটিংয়ে দেশের বাইরে আছেন। দেশে ফিরলে কথা বলবো।

শাকিব রাজি না হলে ওপার বাংলা থেকে দেবকে নেওয়া হবে। এমনকি দেবের সঙ্গে ছবিটি নিয়ে প্রাথমিক কথাও হয়েছে। তবে শাকিবকে নিয়েই কাজটি করতে চাই। ওয়ান স্টার মুভিজের ব্যানারে ছবিটিতে আরো অভিনয় করবেন আলীরাজ। ছবিটি প্রযোজনা করবেন মোজাম্মেল হক খান।1445260538_shakib-koyel_bd24hour-696x419

জনপ্রিয় সংবাদ

কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ করলো শুভেন্দু সরকার

এবার কোয়েল মল্লিকের সাথে শাকিব খান!

আপডেট সময় : ১০:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০১৫