ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়ার উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী প্রকৌশলী আলী এমহামেদ আল-নাধুরীর সঙ্গে বৈঠক করেছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।

সম্প্রতি হওয়া এ বৈঠকে লিবিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাষ্ট্রদূত উপমন্ত্রীকে বলেন, লিবিয়ায় বিপুল সংখ্যক বাংলাদেশি বৈধভাবে কর্মরত রয়েছেন এবং আকামা প্রক্রিয়ার সময় তারা নিয়মিতভাবে সামাজিক সুরক্ষা তহবিলে (সুন্দুক্ব-দমান-ইজতিমায়ি) অর্থ দিয়ে আসছেন। তবে সংশ্লিষ্ট তহবিলের সুবিধা পাওয়ার ক্ষেত্রে তারা নানাবিধ জটিলতার সম্মুখীন হচ্ছেন বলে তিনি অবহিত করেন।

উপমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, লিবিয়ার সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের নাগরিকদের পাশাপাশি বিদেশি অধিবাসীদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বাংলাদেশি কর্মীদের দক্ষতা, পেশাদারিত্ব এবং লিবিয়ার বিভিন্ন খাতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।

পাশাপাশি সামাজিক সুরক্ষা তহবিলের সুবিধাগুলো কার্যকরভাবে নিশ্চিত করতে বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে একটি প্রাতিষ্ঠানিক চুক্তি সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেন তি‌নি।

বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা সুসংহত করার লক্ষ্যে সামাজিক সুরক্ষা, প্রবীণ কল্যাণ, নারী ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এসব খাতে টেকসই অগ্রগতি নিশ্চিত করতে পারস্পরিক সফর বিনিময়সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেন।

বৈঠকের শেষে লিবিয়ায় বসবাসরত বাংলাদেশি কর্মীদের সামাজিক সুরক্ষা তহবিলের সুবিধাগুলো নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় চুক্তি প্রণয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।

বাংলাদেশ-নেপা‌ল ব্যবসায়িক সংযোগ জোরদারে গুরুত্ব দিলেন রাষ্ট্রদূত

লিবিয়ার উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট সময় : ০৪:১৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬