ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও মারধর: থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন চাচা ও ভাতিজা। উপজেলার সাদিপুর ইউনিয়নের সিংরাব গ্রামে এ ঘটনায় আব্দুর রহীম ও সুবেদ আলী নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, হামলার সময় তাদের গুলি করার হুমকিও দেওয়া হয়েছে।

ভুক্তভোগী আব্দুর রহীম জানান, তারা স্থানীয় রাজনীতির সাথে জড়িত। তিনি দাবি করেন, যারা তাদের ওপর এই হামলা চালিয়েছে, তারা এলাকায় বিএনপির এমপি পদপ্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সমর্থক হিসেবে পরিচিত।

হামলাকারীদের বিষয়ে ভুক্তভোগী পরিবারের ভাষ্য, অভিযুক্তরা বেশ কিছুদিন ধরেই ওই জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, এর আগেও একই জায়গায় থাকা একটি দোকান পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটানো হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে প্রতিকার চেয়ে জমির মালিক সুবেদ আলীর ছেলে মো. শফিউল্লাহ সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারী বলেন, জমি সংক্রান্ত বিষয়ে থানায় কোনো অভিযোগ জমা হয়েছে কি না, তা নথিপত্র যাচাই করে দেখে বিস্তারিত জানানো সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

সোনারগাঁয়ে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও মারধর: থানায় অভিযোগ

আপডেট সময় : ০৬:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬