ইরানের জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিখোঁজ হওয়া পাঁচ নাবিকের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালিতে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। মার্কিনিরা এ সময় ইরানিদের বাণিজ্যিক জাহাজে হামলা চালায়।
ইরানের মিনাব কাউন্টির গভর্নর মোহাম্মদ রাদমেহের বার্তাসংস্থা মেহের নিউজকে জানিয়েছেন, তিনি জানতে পেরেছেন উদ্ধারকারীরা নিখোঁজ পাঁচ নাবিকের একজনের মরদেহ খুঁজে পেয়েছেন। বাকিদের উদ্ধারে এখনো অভিযান অব্যাহত আছে।
মিনাব কাউন্টির গভর্নর এর আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের হামলায় মোট ১০ জন নাবিক আহত হয়েছেন।
এরআগে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছিল, ইরানের সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এটি হরমুজ প্রণালির কাছে অবস্থিত।
পরবর্তীতে জানা যায়, নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করা ইরানের কয়েকটি খালি ট্যাংকারে আজ শুক্রবার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, ফক্স নিউজের এক সাংবাদিক জানিয়েছেন, ইরানের একাধিক খালি ট্যাংকার লক্ষ্য করে হামলা হয়।
এরআগে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছিল, ইরানের সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এটি হরমুজ প্রণালির কাছে অবস্থিত।























