ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ১০

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গ্লাইড বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) দিনভর চালানো এই হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। উদ্ধারকাজ চলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।

ইউক্রেনের গুরুত্বপূর্ণ তিনটি শিল্পনগরী দিনিপ্রো, জাপোরিঝঝিয়া ও খারকিভ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। দিনিপ্রোতে হামলায় অন্তত ৬ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। হামলায় একটি স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জাপোরিঝঝিয়ায় একটি যাত্রীবাহী মিনিবাসে ড্রোন হামলায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ বছর বয়সী এক শিশুসহ আরও ৮ জন। এছাড়া খারকিভে গ্লাইড বোমা হামলায় ২৩ বছর বয়সী এক তরুণী নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ বলেন, রাশিয়া দিনিপ্রোর গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তিনি ইউক্রেনের আকাশ সুরক্ষায় ইউরোপের দেশগুলোকে নিজস্ব অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও জোরদার করার আহ্বান জানান।

এদিকে যথারীতি এই হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। উভয় পক্ষই বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ১০

আপডেট সময় : ১১:১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬