ঢাকা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইন্যান্স কোম্পানির গ্রাহকদের জন্য নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক, সরকার ও ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে চলমান মামলা না তুললে গ্রাহকরা নীতি সহায়তা বা প্রণোদনা পাবেন না। সম্প্রতি সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের এ বিষয়ে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবারে জারি করা সার্কুলারে বলা হয়, অনেক গ্রাহক সুবিধার সুযোগ নিলেও মামলা প্রত্যাহার করেননি। এর ফলে আর্থিক খাতে অপ্রয়োজনীয় মামলাজট সৃষ্টি হচ্ছে। তাই নতুন নিয়ম অনুযায়ী মামলা নিষ্পত্তি করা বাধ্যতামূলক করা হয়েছে।

হলফনামা জমা দেওয়ার বাধ্যবাধকতা

নীতি সহায়তা বা প্রণোদনা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই আদালতে চলমান রিট পিটিশন তুলে নিতে হবে। এছাড়া গ্রাহককে স্বশরীরে উপস্থিত হয়ে একটি হলফনামা প্রদান করতে হবে।

হলফনামায় উল্লেখ থাকতে হবে যে, সরকার বা বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আর কোনো মামলা বিচারাধীন নেই। একই সঙ্গে গ্রাহককে প্রত্যাহার করা মামলাগুলোর তালিকাও স্পষ্টভাবে জমা দিতে হবে।

আর্থিক খাতের শৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, হলফনামা গ্রহণের পর ফাইন্যান্স কোম্পানিগুলো গ্রাহকের সহায়তার শর্ত পরিবর্তন করতে পারবে না। অনুমোদিত নীতি সহায়তা বা প্রণোদনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে বলে সার্কুলারে স্পষ্টভাবে বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পাবনায় মহা সমারোহে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জুশনে জুলুস মাহফিল ২৬ আগস্ট

ফাইন্যান্স কোম্পানির গ্রাহকদের জন্য নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আপডেট সময় : ১১:৪৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬