পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির শেয়ার আগামী সোমবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর, বৃহস্পতিবার। এ কারণে রেকর্ড ডেটের আগে ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে।
রেকর্ড ডেট উপলক্ষে ১৫ অক্টোবর কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।


























