ঢাকা ১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্যাক ব্যাংকের জন্য আইনি বিধান শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে একই শেয়ারধারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ তিনজন প্রতিনিধি পরিচালক নিয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুযোগ দিতে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর সংশ্লিষ্ট বিধান শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ১২১ ধারায় দেওয়া ক্ষমতা প্রয়োগ করে ব্র্যাক ব্যাংকের জন্য একই আইনের ২৩(১)(ককক) ধারার বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্র্যাক ব্যাংকের ১০ শতাংশ বা তার বেশি, তবে ৫০ শতাংশের কম শেয়ার ধারণকারী কোনো প্রতিষ্ঠান ব্যাংকটির পরিচালনা পর্ষদে একাধিক প্রতিনিধি পরিচালক মনোনীত করতে পারবে। তবে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ তিনজন প্রতিনিধি পরিচালক নিয়োগ দেওয়া যাবে।

বিদ্যমান ব্যাংক-কোম্পানি আইনের ২৩(১)(ককক) ধারা অনুযায়ী, কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে একটি প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষে একজনের বেশি প্রতিনিধি পরিচালক থাকার সুযোগ নেই। ফলে সাধারণ নিয়মে একটি শেয়ারধারী প্রতিষ্ঠান থেকে কেবল একজনই পরিচালক হিসেবে প্রতিনিধিত্ব করতে পারেন।

তবে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে এ সীমাবদ্ধতা শিথিল করা হয়েছে। এর ফলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে একই প্রতিষ্ঠানের একাধিক প্রতিনিধি পরিচালকের পর্ষদে থাকার পথ তৈরি হলো।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, ব্র্যাক ব্যাংকের প্রায় ৪৬ শতাংশ শেয়ারের মালিক ব্র্যাক। কিন্তু প্রচলিত আইনে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিক প্রতিনিধি পরিচালক নিয়োগের বিধান না থাকায় বিশেষভাবে এ ছাড় দেওয়া হয়েছে। নতুন অনুমোদনের ফলে ব্র্যাকের পক্ষ থেকে সর্বোচ্চ তিনজন প্রতিনিধি পরিচালক নিয়োগ করা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

ব্র্যাক ব্যাংকের জন্য আইনি বিধান শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ১০:৪৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬