পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং পিএলসি তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৬০ পয়সা।
অপরদিকে, চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৬৭ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৫২ টাকা ০৩ পয়সা।


























