পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের দুই উদ্যোক্তা শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা শামসুদ্দোহা চৌধুরী তার মালিকানায় থাকা ৭ লাখ ৬৮ হাজার ১০৬টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে, কোম্পানিটির আরেক উদ্যোক্তা আজম জে চৌধুরী সমপরিমাণ অর্থাৎ ৭ লাখ ৬৮ হাজার ১০৬টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
আগামী ২৯ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে ঘোষিত শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করবেন তারা।


























