ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বলাৎকারের ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার

ফটোকার্ড ডাউনলোড

মাদরাসায় বলাৎকার কিংবা অশালীন কর্মকাণ্ডের ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক মন্তব্য করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মেলন শেষে এ মন্তব্য করেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব বিষয়ে নজর রাখছেন। শরিয়াহ অনুযায়ী হারাম ও হালাল কাজের বিষয়ে আরো কঠোর নজরদারি করা হবে। অন্যায় করলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

এর আগে সম্মেলনে দেশের ইমামা সমাজকে কোনো ধরনের উসকানিমূলক কথা না বলে সুন্দর মার্জিত ভাষায় শান্তি প্রতিষ্ঠায় দাওয়াত দেওয়ার আহ্বান জানান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

এ সময় খুদবায় সমাজের অসংগতি, মাদক, চাঁদাবাজির অপরাধ সম্পর্কে তুলে ধরার নির্দেশ দেন মন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

বলাৎকারের ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার

বলাৎকারের ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার

আপডেট সময় : ০১:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬