ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরানের সিদ্ধান্তেই বিচ্ছেদ, জানালেন সাবেক স্ত্রী

ফটোকার্ড ডাউনলোড

দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের ইতি টানা নিয়ে বেশ কিছু আবেগঘন তথ্য দিয়েছেন বলিউড অভিনেতা ইমরান খানের সাবেক স্ত্রী অবন্তিকা মালিক।

সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে অংশ নিয়ে বিচ্ছেদের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন তিনি। অবন্তিকা মালিক বলেন, আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ ইমরান খানের ছিল। তিনি নিজে কখনো এ সম্পর্ক ভাঙতে চাননি বলে জানান সাবেক ইমরানপত্নী।

তিনি বলেন, সম্পর্ক থেকে বের হয়ে যাওয়ার কথা প্রথমে ইমরানই তুলেছিলেন। সিদ্ধান্তটি আসলে ওরই ছিল। আমি নিজে কখনো এমনটি করতাম না। হয়তো নিজের ক্ষতি করে হলেও আমি সম্পর্কটা টিকিয়ে রাখতাম, কিন্তু বিচ্ছেদটা ওরই সিদ্ধান্ত ছিল।

সম্পর্ক বাঁচানোর চেষ্টার কথা উল্লেখ করে অবন্তিকা বলেন, তারা দুজনেই সম্পর্কটি টিকিয়ে রাখার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন। কিন্তু বারবার সমস্যাগুলো মিটিয়ে একসঙ্গে চলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ২০১৯ সালে তারা আলাদা হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

এ বিচ্ছেদকে জীবনের অন্যতম কঠিন সময় হিসেবে বর্ণনা করে অবন্তিকা আরও বলেন, ‘প্রাথমিকভাবে আলাদা হওয়াটা একটা মৃত্যুর মতো অনুভূতি ছিল। আপনি আপনার জীবনকে যেভাবে ভেবে ছিলেন, যে ভবিষ্যৎ কল্পনা করেছিলেন, তা চিরতরে শেষ হয়ে যাওয়া এবং জীবনের সবচেয়ে অন্তরঙ্গ সম্পর্কটি হারিয়ে ফেলা মোটেও সহজ ছিল না।’

উল্লেখ্য, ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ‘ইমারা’ নামে একটি কন্যাসন্তান রয়েছে। বর্তমানে বৈবাহিক সম্পর্ক না থাকলেও মেয়ের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে তারা দুজনে মিলে যৌথভাবে তাকে বড় করে তুলছেন। তবে বিচ্ছেদে কিছুটা হতাশ হলেও তাদের এক সঙ্গে কাটানো সময়টাকে সফল বলেই মনে করেন অবন্তিকা।

জনপ্রিয় সংবাদ

একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্ক সুরভি জ্যোতির, যা বললেন অভিনেত্রী

ইমরানের সিদ্ধান্তেই বিচ্ছেদ, জানালেন সাবেক স্ত্রী

আপডেট সময় : ০৫:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬