ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

ফটোকার্ড ডাউনলোড

কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ডিসেম্বরে। সেই উৎসব উপলক্ষ্যে এবার কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন টালিউডের ‘বুম্বাদা’ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুখ্য উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। জানা গেছে, চলচ্চিত্র উৎসবের সব পরিকল্পনাই হবে মিঠুনের নেতৃত্বে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) চলচ্চিত্র উৎসব প্রাক-প্রস্তুতির বৈঠকে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, অগ্নিমিত্রা পাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, শর্বরী মুখোপাধ্যায়রা। বৈঠক শেষে মিঠুন চক্রবর্তী জানান, চলচ্চিত্র উৎসব উপলক্ষে গোটা কলকাতা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সাজিয়ে তোলা হবে। বিগত সরকারের আমল থেকে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বিশেষ অতিথিদের তালিকায় প্রতিবারই থাকে বিশেষ চমক।

এবারও সেই একই ধারা বজায় থাকবে। এবার উদ্বোধনে উপস্থিত থাকছেন বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত, বাহুবলী খ্যাত নায়ক প্রভাস ও দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। কলকাতা চলচ্চিত্র উৎসবের আয়োজনে গঠিত সরকারি কমিটির বৈঠকের পর এমনটিই জানা গেছে।

মিঠুন চক্রবর্তী বলেন,  ‘এবার রজনীকান্ত, প্রভাস, অনুপম খের আসছেন। কথাবার্তা চলছে কঙ্গনা ও পরেশ রাওয়ালের সঙ্গেও। বেশি ভিড় বাড়াতে চাই না। এতেই হয়ে যাবে। বিদেশের কয়েকজন তারকাকে আনারও চেষ্টা করছি।’

নতুন সরকারের অধীনে কোথায় উদ্বোধনী অনুষ্ঠান হবে, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। এ প্রসঙ্গে ‘ফাটাকেষ্ট’ খ্যাত অভিনেতা বলেন, ‘এবার সম্ভবত ভিক্টোরিয়ায় উদ্বোধন হবে।’ উদ্বোধনে নানা চমক থাকবে বলেও ইঙ্গিত দেন তিনি। ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে চলচ্চিত্র উৎসব। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

এর আগে গত বছর বলিউড থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা, সুজয় ঘোষ ও তিলোত্তমা সোম। এর আগে উদ্বোধনী মঞ্চে উপস্থিত থাকতে দেখা গেছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, জাভেদ আখতার, শাবানা আজমি, বিদ্যা বালান, রানি মুখার্জি, আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহার মত তারকাদের। তারই ধারাবাহিকতায় এবার বলিউডের পাশাপাশি দক্ষিণের ইন্ডাস্ট্রি থেকেও আসছেন রজনীকান্ত ও প্রভাস।

জনপ্রিয় সংবাদ

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আপডেট সময় : ০১:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬