ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমন চরিত্র আগে কখনো করিনি: সারা আলি

ফটোকার্ড ডাউনলোড

কেদারনাথ ঘুরে এলেন অভিনেত্রী সারা আলি খান। সে প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘কেদারনাথ আমার প্রিয় জায়গা। ওখানে বারবার যেতে চাই। ওখানে গেলে যে শান্তি পাই, যা অনুভূতি হয় তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’ বুধবার (২৮ অক্টোবর) কলকাতা ঝটিকা সফরে এসেই এমন কথা বললেন সারা আলি খান।

সময় বিকাল ৫টা। কাঁকুরগাছির মোড়ের কাছে ভিড় করে আছেন সাধারণ মানুষ। যান চলাচল স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশও। এগোতেই দেখা গেল নায়িকাকে দেখার অপেক্ষায় রয়েছেন সবাই। সবার মুঠোফোনও তৈরি।

সঞ্চালক তখন ঘোষণা করে দিয়েছেন আর কিছুক্ষণেই মঞ্চে আসছেন সারা আলি খান। একটি গহনা প্রস্তুতকারক সংস্থার শোরুম উদ্বোধনে এসেছিলেন তিনি। মঞ্চে উঠে শহর নিয়ে কথা উঠতেই অভিনেত্রী বলেন, ‘কলকাতা, আমি তোমাকে ভালোবাসি!’

তিনি বলেন, ‘কলকাতা আমার ঠাকুরমার শহর, এখানে এসে খুব ব্যক্তিগত অনুভূতি হচ্ছে। ওর (শর্মিলা ঠাকুর) ব্যক্তিত্ব আমার আদর্শ। আমার ঠাকুরমা আমার কাছে সুন্দর এবং তিনি দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে চলেছেন।

২৩ অক্টোবর মুক্তি পেয়েছে সারা আলি খানের নতুন সিনেমা ‘উড়তা তীর’। পরিচালক করণ জোহর প্রযোজিত এ সিনেমায় আয়ুষ্মানের সঙ্গে জুটি বেঁধেছেন সারা আলি খান। কলকাতায় এসে নিজের সিনেমা নিয়েও কথা বলেন তিনি। দর্শকদের ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে আমার কর্তব্য নিত্যনতুন চরিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। এ সিনেমায় আমার চরিত্রটি অন্য আরেক সিনেমার তুলনায় একবারে আলাদা। এমন চরিত্র আগে কখনো করিনি।’

তিনি বলেন, ‘আমার নতুন সিনেমাকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এখনো সিনেমাটি প্রেক্ষাগৃহে চলছে, তাই যারা এখনো দেখেননি, তারা দেখে নিতে পারেন।’

জনপ্রিয় সংবাদ

এমন চরিত্র আগে কখনো করিনি: সারা আলি

আপডেট সময় : ০৫:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬