ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

ফটোকার্ড ডাউনলোড

বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ পেতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। অথচ মুক্তির আগেই বিতর্কের মুখে সিনেমাটি। মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশ্যে আসা ছবিটির নতুন এই পোস্টারটি ঘিরে সামাজিক মাধ্যমে উঠছে নানা প্রশ্ন।

নেটিজেনদের একাংশের ভাষ্য— অভিনেতা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ সিনেমার পোস্টারের সঙ্গে ‘কিং’-এর পোস্টারের এত মিল কেন? ঝলকের সাজসজ্জা, আগুনের পটভূমি প্রায় ‘ধুরন্ধর’ ধাঁচেরই। অনেকে আবার সরাসরি নির্মাতার বিরুদ্ধে নকলের অভিযোগ তুলেছেন।

প্রকাশিত ঝলকে দেখা গেছে, শাহরুখ খানের এক হাতে বন্দুক, আর ঠোঁটের ফাঁকে গোলাপ। চোখেমুখে আগুনঝরা অভিব্যক্তি, শরীরজুড়ে আঘাতের চিহ্ন। বিপজ্জনক অথচ রোমান্টিক— দুয়ের মিশেল ধরা দিয়েছেন বলিউড বাদশাহ।

কিন্তু সিনেমার গল্পের চেয়ে নেটিজেনদের মাঝে বেশি আলোচিত হচ্ছে পোস্টারের ঝলক নিয়ে। এক্স হ্যান্ডেলে এক ব্যবহারকারী লিখেছেন— ‘চেহারা, আগুন আর ফ্রেম নকল করা যায়, কিন্তু তাতে ‘ধুরন্ধর’ হওয়া যায় না।’ তার দাবি— ঝলকটি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি এবং নিম্নমানের। আরেক নেটিজেন লিখেছেন—প্রতিটি সেরা শিল্পকর্মেরই একটি সস্তা নকল থাকে।

আলোচনা শুরু হয়েছে ছবির চিত্রনাট্য নিয়েও। এক নেটিজেন ব্যঙ্গ করে লিখেছেন— ‘লেওঁ: দ্য প্রফেশনাল’ থেকে চিত্রনাট্য ধার করার পর এবার ঝলকও নাকি ‘ধুরন্ধর ২’ থেকে তুলে আনা হয়েছে।

অন্য আরেকজন লিখেছেন— ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার ঝলকের নকশার ভাবনা হুবহু তুলে দিতে লজ্জা হওয়া উচিত ছিল।

আরেক নেটিজেন লিখেছেন— ছবির প্রথম ঝলকটি নাকি ব্র্যাড পিটের ‘এফ ১’ থেকে নেওয়া, দ্বিতীয়টি ‘ধুরন্ধর ২’ থেকে। তিনি বিরক্তি প্রকাশ করে আরও লিখেছেন, ঝলকের এই হাল হলে গোটা ছবিটি কতগুলো ছবির নকল হবে— ভাবলেই অবাক লাগে?

এমনকি পরিচালক সিদ্ধার্থ আনন্দকে তিনি ‘কপি-পেস্ট মাস্টার’ বলেও আখ্যা দেন। তবে নেটিজেনদের এসব দাবির প্রেক্ষিতে ছবির নির্মাতা কিংবা শাহরুখের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।

সম্প্রতি ৬০তম জন্মদিনের আগে এক আলাপচারিতায় শাহরুখ খান জানিয়েছিলেন— ‘কিং’ সিনেমায় তিনি ধূসর চরিত্রে অভিনয় করছেন। নায়ক-খলনায়কের বিভাজনে তিনি কখনোই বিশ্বাস করেন না বলেও জানান।

ক্যারিয়ারের গোড়ার দিকের সিনেমা ‘ডর’-এর কথা তুলে তিনি বলেন, আজকের দিনে ওই চরিত্রকে লোকে খলনায়ক বলত। এরপর ‘ডন’, ‘অঞ্জাম’ ও ‘বাজীগর’-এর মতো সিনেমাতেও তিনি আসলে খলনায়কের ভূমিকাতেই ছিলেন বলে মন্তব্য করেন শাহরুখ খান।

উল্লেখ্য, ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে। সেই সঙ্গে রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর, আরশাদ ওয়ারসির মত তারকারা। পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ। প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ ও ‘মারফ্লিক্স পিকচার্স’।

বক্স অফিসে ‘কিং’ সিনেমাকে লড়তে হবে একাধিক বড় ছবির সঙ্গে। সেই তালিকায় রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুম্সডে’, ‘ডিউন: পার্ট থ্রি’ ও নাগার্জুনের ১০০তম সিনেমা  ‘কিং১০০’।

জনপ্রিয় সংবাদ

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

আপডেট সময় : ০২:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬