ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ যে জেলায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ফটোকার্ড ডাউনলোড

জরুরি উন্নয়নকাজের অংশ হিসেবে শনিবার (৩১ অক্টোবর) নাটোরের বিভিন্ন এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (৩০ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নাটোরের বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ এলাকাগুলো হলো— ফজলিতলা, কালিকাপুর, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েমকোলা, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কুমরুল, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, সুইচগেট, হাট গোবিন্দপুর ও শেখপাড়া এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা, ভারতের শক্তি বোঝাতে ‘ধুরন্ধর’ উদাহরণ মন্ত্রীর

আজ যে জেলায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আপডেট সময় : ১০:৫৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬