ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হুম্মামকে জীবিত পেয়ে খুশি পরিবারের সদস্যরা

নিউজ ডেস্ক:: বাংলাদেশের বিরোধীদল বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী নিখোঁজ হওয়ার ছয় মাস পর বৃহস্পতিবার ভোররাতে বাড়িতে ফিরে এসেছে।

হুম্মাম কাদের চৌধুরী বাসায় ফিরে আসায় আনন্দিত তার পরিবারের সদস্যরা। হুম্মামের চাচা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী একথা জানিয়েছেন। হুম্মামের ফিরে আসার কথা নিশ্চিত করে একথা বলেন তিনি।

বিএনপি নেতা গিয়াস উদ্দিন বলেন, ‘বুধবার রাত পৌনে ৩টার দিকে হুম্মাম বাসায় ফিরেছে। হুম্মাম ফিরেছে, তাতেই আমরা খুশি।’

হুম্মাম গত বছরের ৪ আগস্ট ঢাকার সিএমএম কোর্ট থেকে নিখোঁজ হন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেও তার ফিরে আসা নিয়ে দল কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

গিয়াস উদ্দিন কাদের বলেন, ‘হুম্মামের শারীরিক ও মানসিক অবস্থা খুব ভালো নেই। তাকে তার মা কোথাও বের হতে দিচ্ছেন না। কারও সঙ্গে কথা বলতেও মানা করেছেন। নিজের কাছেই হুম্মামকে রাখছেন তার মা। আমরা খুশি যে, তাকে জীবিত পেয়েছি।’

হুম্মাম এতদিন কোথায় ছিলেন-এ প্রশ্নের জবাবে গিয়াস কাদের বলেন, ‘এটা ও (হুম্মাম) বলেনি। এসব বিষয়ে ওর কিছুই জানা নেই। কারা ওকে ধরেছে, কোথায় রেখেছিল, কেন রেখেছিল, এসব নিয়ে হুম্মাম কিছুই বলতে পারছে না।’

বর্তমানে হুম্মাম তার মায়ের কাছে ঢাকার একটি বাসাতেই আছেন। যদিও হুম্মামের মাকে অসংখ্যবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস

হুম্মামকে জীবিত পেয়ে খুশি পরিবারের সদস্যরা

আপডেট সময় : ০৩:৪২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭