ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমার ভোট আমি দিমু, তোর ভোটও আমি দিমু’ সরকার এমন নির্বাচন চায়

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘মতলব নিয়ে নির্বাচন করলে চিরতরে নির্বাসিত হবেন’।
তিনি বলেন, ‘আমার ভোট আমি দিমু, তোর ভোটও আমি দিয়া দিমু নির্বাচন নিয়ে সরকারের এমন উদ্দেশ্য থাকলে ২০১৮ সালে নির্বাচনে আপনারা চিরতরে নির্বাসিত হবেন। তখন আর বিএনপিকে দোষ দিয়েও পার পাবেন না’।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ২রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন উদ্যাপন জাতীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাম রাজনৈতিক দলসহ বিশিষ্ট জনদের উদ্দেশ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনাদেরকে বিএনপি’রও মুখোমুখি হতে হবে। কেন, কী কারণে মুখ ঘুরিয়ে আছেন খোলামেলা কথা বলেন’।
তিনি আরো বলেন, ‘পাশাপাশি জনগণকে ধারণা দিন, ক্ষমতায় গেলে তাদের কথা ভুলে যাবেন না। আগে একসাথে বসে ঠিক করেন কিভাবে আন্দোলন করবেন। পরে ক্ষমতায় গিয়ে কী করবেন সব ধরণের ধারণা দিন জনগণকে’।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস

আমার ভোট আমি দিমু, তোর ভোটও আমি দিমু’ সরকার এমন নির্বাচন চায়

আপডেট সময় : ০৪:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭