ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হজ ক্যাম্প পরিদর্শন ও হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনের হজ ফ্লাইট শুরুর আগে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন। পরে তিনি চলতি মৌসুমের হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে তিনি সেখানে গিয়ে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।

রাত ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী হজ ক্যাম্পে পৌঁছান। এ সময় তিনি হজযাত্রীদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের যাত্রার সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজ নেন।

আল্লাহর মেহমানদের যাত্রা যেন নির্বিঘ্ন ও আরামদায়ক হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত ও হজযাত্রীবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।হাজিদের সেবা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব।’

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এরপর, দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নেয়।

এর আগে পুরো আয়োজন ঘিরে মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি দেখা গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। রাত সাড়ে ১১টার দিকে তিনি সরাসরি হজযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্বোধনী ফ্লাইটে ওঠেন। সেখানে যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং নিরাপদ যাত্রার জন্য দোয়া করেন।

আপডেট সময় : ১১:০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬