ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. খলিলুরকে অভিনন্দন জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ফাইল ছবি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। আজ বুধবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

পোস্টে জয়শঙ্কর লেখেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।’

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিংসঘের সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করেন ড. খলিলুর রহমান। নির্বাচনে মোট ১৯০টি দেশ ভোট দিয়েছে। এর মধ্যে ৯৯টি দেশের ভোট পেয়েছেন ড. খলিলুর। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের ভোট।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের সাধারণ পরিষদ

জনপ্রিয় সংবাদ

ড. খলিলুরকে অভিনন্দন জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ড. খলিলুরকে অভিনন্দন জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬