উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় দুই মিনিটের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথম দফায় কম্পন শুরু হয়। এর ঠিক দুই মিনিট পর সকাল ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় কম্পন অনুভূত হয়।
সকালবেলা হঠাৎ এই কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি।
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


























