ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকদের বিক্ষোভে আজও ৪৪ কারখানা বন্ধ

গাজীপুর-আশুলিয়ায় ৪৪ কারখানা বন্ধ, ১০টিতে কর্মবিরতি

ফটোকার্ড ডাউনলোড
পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলার মধ্যে আজও ৪৪টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে গাজীপুরে ১৮টি এবং আশুলিয়ায় ২৬টি কারখানা বন্ধ আছে।
এছাড়া আশুলিয়ার আরও ১০টি কারখানায় কর্মবিরতি চলছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসেন এই তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর এলাকায় ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় আটটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
সকালে গাজীপুরের শ্রীপুরের কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি। তাঁরা কারখানার বাইরে অবস্থান নেন।
এরপর শ্রীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেন শ্রমিকরা।

আশুলিয়ার পরিস্থিতি

এদিকে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, চলমান শ্রমিক আন্দোলনের কারণে আজ শিল্পাঞ্চলে ২০টি কারখানা বন্ধ রয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারায় এসব কারখানা বন্ধ রাখা হয়েছে।
এছাড়া চারটি কারখানায় নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুটি কারখানা মৌখিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি মজুরি বৃদ্ধির দাবিতে ১০টি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

পোশাক শ্রমিকদের বিক্ষোভে আজও ৪৪ কারখানা বন্ধ

আপডেট সময় : ০১:২৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬