ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনা কীভাবে ফিরবেন, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে আলোচনায়

ফটোকার্ড ডাউনলোড

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে বাংলাদেশে ফিরবেন, তা নিয়ে তার সঙ্গে নয়, ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন কিংবা কোন প্রক্রিয়ায় তাকে দেশে ফেরানো হবে, তা ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ ক্ষেত্রে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বরকে ঘিরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা সামনে আসায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করা হবে। এ ছাড়া অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এটি বাহিনীর নিয়মিত দায়িত্বেরই অংশ।

শেখ হাসিনার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, তিনি কেবল অভিযুক্ত নন, বিচারিক প্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত হয়েছেন। তিনি কীভাবে বাংলাদেশে ফিরবেন, ভারতের বিমানযোগে আসবেন নাকি হেঁটে আসবেন, অথবা কোন প্রক্রিয়ায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে এসব বিষয় ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বিষয়টিকে এমনভাবে তুলে ধরার চেষ্টা করছেন, যেন তার নিজের সিদ্ধান্তের ওপরই অনেক কিছু নির্ভর করছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, দুই দেশ পরস্পরের প্রতিবেশী। কেউ কাউকে পরিবর্তন করতে পারবে না। তাই ইতিবাচক যোগাযোগ ও পারস্পরিক সম্পৃক্ততা বজায় রাখার বিকল্প দুই দেশের সামনে নেই।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ একজন সাজাপ্রাপ্ত আসামিকে ফেরত চায়। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে। তাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা আছে বলে তিনি মনে করেন না।

তথ্য উপদেষ্টা বলেন, ভারত জোর করে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে, বিষয়টি এমন নয়। শেখ হাসিনা নিজেই দেশে ফেরার কথা বলছেন, অন্যদিকে বাংলাদেশও তাকে ফেরত চাচ্ছে। ফলে দুই পক্ষের অবস্থান একই জায়গায় এসে মিলেছে। এ পরিস্থিতিতে ভারত তাকে প্রত্যর্পণ করলেই বিষয়টির সমাধান সম্ভব।

তিনি আরও বলেন, শেখ হাসিনা চাইলে ভারত সরকারের কাছে সরাসরি তাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণের অনুরোধ জানাতে পারেন। এরপর বাংলাদেশের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।

আপডেট সময় : ০৩:০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬