ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিকাব নিষিদ্ধ করে মানবাধিকার লঙ্ঘণ করেছে ফ্রান্স : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:: ইসলামি পোশাক নিকাব নিষিদ্ধ করে ফ্রান্স মানবাধিকার লঙ্ঘণ করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিটি এ কথা বলেছে। ফ্রান্সকে এই আইন পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

জানা গেছে, নিকাব পরার কারণে জরিমানার শিকার হওয়া দুই নারী ফরাসি আইনের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ জানানোর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত দেয় কমিটি। ওই দুই নারীকে ক্ষতিপূরণ দিতেও ফরাসি আইনপ্রণেতাদের নির্দেশ দিয়েছে কমিটি।

জাতিসংঘের মানবাধিকার কমিটির বিবৃতিতে বলা হয়েছে, ফরাসি ওই আইন ‘মাত্রাজ্ঞানহীন।’ সংস্থাটি বলেছে, নিষিদ্ধের স্বপক্ষে যথেষ্ট কারণ দেখাতে পারেনি ফ্রান্স। এই আইনের ফলে অনেক নারী নিজেকে ঘরের ভেতর আবদ্ধ করে রাখতে বাধ্য হবেন।

সূত্র: এবিসি নিউজ

জনপ্রিয় সংবাদ

ডিএসই লেনদেনের শীর্ষে উঠে এলো ডমিনেজ স্টিল

নিকাব নিষিদ্ধ করে মানবাধিকার লঙ্ঘণ করেছে ফ্রান্স : জাতিসংঘ

আপডেট সময় : ০৫:২৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮