ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশে একের পর এক রদবদল, সরানো হলো সিআইডি প্রধানকেও

বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি), র‍্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনারের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

১৩ আগস্ট, মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে সরিয়ে দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। তবে এখনো নতুন করে কাউকে সিআইডি প্রধানের দায়িত্ব দেওয়া হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডিএসই লেনদেনের শীর্ষে উঠে এলো ডমিনেজ স্টিল

পুলিশে একের পর এক রদবদল, সরানো হলো সিআইডি প্রধানকেও

আপডেট সময় : ০৩:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪