ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি

এশিয়ান গেমসের সেমিফাইনালে আজ বাংলাদেশ মুখোমুখি হয়েছে ভারতের। টস জিতে ব্যাট করতে নেমেছে ভারতীয়রা। শুরুতে ব্যাট করতে নেমেই একটি বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন ভারতীয় ব্যাটার স্মৃতি মান্ধানা।

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড গড়লেন ভারতের সহ-অধিনায়কের। কোরোগি স্পোর্টস পার্কে চলমান এই ম্যাচের তৃতীয় ওভারে আট রান করার পর এই মাইলফলক স্পর্শ করেন মান্ধানা। শুক্রবার জাপানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ব্যাট করেননি তিনি।

এটি ছিল মান্ধানার ক্যারিয়ারের ১৭৮তম টি-টোয়েন্টি ম্যাচ। এই সংক্ষিপ্ত ফরম্যাটে নিউজিল্যান্ডের সুজি বেটসকে পেছনে ফেলে শীর্ষে ওঠেন তিনি। মাত্র ১৭১ ইনিংসে এই কীর্তি গড়েন ৩০ বছর বয়সী এই ব্যাটার। ১৭৮ ইনিংসে ৪৭৫৮ রান করেছিলেন বেটস। পঞ্চাশোর্ধ্ব ইনিংসের হিসেবেও সবার ওপরে আছেন মান্ধানা। ক্যারিয়ারে তার নামে আছে দুটি সেঞ্চুরি এবং ৩৬টি হাফ সেঞ্চুরি।

এই ফরম্যাটে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও তার দখলে। একশ ছক্কার মাইলফলক থেকে তিনি এখন মাত্র দুই ছক্কা দূরে আছেন।

এই মাসের শুরুতে নারী ক্রিকেটে আন্তর্জাতিক সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ওঠেন মান্ধানা। দুবাইয়ে এশিয়া কাপ ২০২৬ চলাকালীন ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজকে পেছনে ফেলেন তিনি।

ক্যারিয়ারের ৩০৩তম আন্তর্জাতিক ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন মান্ধানা। মিতালির ১০৮৬৮ রানের রেকর্ড ভেঙে দেন তিনি। আজ তিনি টি-টোয়েন্টির বিশ্বরেকর্ডও নিজের করে নিলেন।

নারী টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন মান্ধানা। ১৭১ ইনিংসে তার রান ৪৭৫৯, সর্বোচ্চ ১২৪, গড় ৩০.৬৫ এবং স্ট্রাইক রেট ১২৬.৫৫। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সুজি বেটস। ১৭৮ ইনিংসে তার রান ৪৭৫৮। তৃতীয় স্থানে আছেন ভারতের হরমনপ্রীত কৌর। ১৮৬ ইনিংসে তার রান ৪২৮৭। চতুর্থ স্থানে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ১৬৯ ইনিংসে রান ৪২৮২। পঞ্চম স্থানে নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, ১৫৪ ইনিংসে রান ৩৮১৭।

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি

আপডেট সময় : ১২:২৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬