ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিআইইউতে বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করল বিআইসিএম

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের পুঁজিবাজারে বিনিয়োগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর বাড্ডার সাতারকুলে ডিআইইউর স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে ‘পুঁজিবাজারে বিনিয়োগ’ শীর্ষক এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউর উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম।

এ সময় ডিআইইউর ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক বুশরা ফেরদৌসী, একই বিভাগের সহযোগী অধ্যাপক মো. রুহুল আমিন এবং বিআইসিএমের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ, হিসাবরক্ষণ কর্মকর্তা ফখরুল ইসলাম ও প্রভাষক ইমরান মাহমুদ উপস্থিত ছিলেন।

বিআইসিএম ও ডিআইইউর যৌথ উদ্যোগে আয়োজিত এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন বিআইসিএমের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ ও প্রভাষক ইমরান মাহমুদ।

বিআইসিএম নিয়মিতভাবে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজারবিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে থাকে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ তৈরি, বিনিয়োগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

ডিআইইউতে বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করল বিআইসিএম

আপডেট সময় : ১০:৫৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬