ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিধ্বংসী সেঞ্চুরি করেও যুবরাজের খোঁচা খেলেন অভিষেক

ফটোকার্ড ডাউনলোড

নিউজিল্যান্ডে গিয়ে তাদের ওপর রীতিমতো দাপট দেখাচ্ছে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারত। পাঁচ টি-টোয়েন্টির দুটি বাকি থাকতেই হ্যাটট্রিক জয়ে তারা সিরিজ নিশ্চিত করেছে। যেখানে সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন অভিষেক শর্মা। গতকাল বিধ্বংসী ব্যাটিংয়ে ৩৫ বলে সেঞ্চুরি করে যেমন প্রশংসা পেয়েছেন, তেমনি খোঁচাও খেয়েছেন ‘গুরু’ যুবরাজ সিংয়ের।

কিউইদের বিপক্ষে ম্যাচটিতে মাত্র ১৫ বলে ফিফটি করেন অভিষেক। তবে আর তিন বলের জন্য যুবরাজের রেকর্ড ভাঙা হয়নি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডটি এখনও সাবেক এই ভারতীয় তারকার দখলে।

এই জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। এর আগে ২০২০ সালে স্বাগতিকদের ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল তারা। ২০২২ সালের সিরিজও ১-০ ব্যবধানে জিতেছিল ভারত। গতকাল ভারতের জয়ের ম্যাচে অভিষেককে খোঁচা দিয়ে যুবরাজ সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘তুমি এখনও ১২ বলে ৫০ করতে পারলে না, তাই না? দেখে মনে হচ্ছে, দুই বাঁ-হাতি নিজেদের বাড়ির উঠানে ব্যাটিং করছে।’

যুবরাজের পোস্টের জবাবে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অভিষেক বলেন, ‘আমি আগেও বলেছি, তখন তিনি আসলে কী ধরনের ক্রিকেট খেলতেন, তা আমি জানি না। তবে কাজটা মোটেও সহজ নয়। কোনো ব্যাটার যদি সেখানে গিয়ে এভাবে ব্যাটিং করতে চায়, তাহলে বুঝতে হবে এটা মোটেও সহজ নয়।’

dhakapost
দুই উত্তরসূরী তারকা অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর সঙ্গে যুবরাজ সিং

এরপর অভিষেকের ইনিংস নিয়ে আবারও মজা করেন যুবরাজ। দ্বিতীয় পোস্টে তিনি লেখেন, ‘আমিও তো ৩০ কিংবা ৩৪ বলে সেঞ্চুরি করতে পারি না! দারুণ খেলেছ, স্যার অভিষেক! অসাধারণ ইনিংস, আর তুমি তো সিঙ্গেলও নিয়েছ!’

১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীও ১৮ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে আগ্রাসী ব্যাটিংয়ের ছাপ রাখেন। তবে অভিষেকের বিধ্বংসী ব্যাটিংয়ের আড়ালে তার ইনিংসটি কিছুটা চাপা পড়ে যায়। এই ম্যাচে বেশ কিছু রেকর্ড গড়েছে ভারত। মাত্র পাঁচ ওভারেই দলীয় ১০০ রান পূর্ণ করে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম দলীয় শতকের রেকর্ড গড়ে তারা। পাওয়ারপ্লের ছয় ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল ১১৮ রান, এটি পাওয়ার প্লেতে সর্বোচ্চ।

জনপ্রিয় সংবাদ

২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর

বিধ্বংসী সেঞ্চুরি করেও যুবরাজের খোঁচা খেলেন অভিষেক

আপডেট সময় : ০৩:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬