ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিটায়ার্ড হার্ট হয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়

ফটোকার্ড ডাউনলোড

মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং করার সময় পেশির টান নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে এই অনভিপ্রেত ঘটনা ঘটে।

ইনিংসের ৬৬ ওভারে স্কয়ার কাট করে ১ রান নেওয়ার সময় তিনি বাঁ পায়ের হাঁটুর ঠিক নিচে তীব্র ব্যথা অনুভব করেন এবং নন-স্ট্রাইকিং প্রান্তে মাঠেই শুয়ে পড়েন। সাথে সাথে ফিজিও এসে মাঠে প্রাথমিক চিকিৎসা দেন। এতে অবস্থার কোনো পরিবির্তন না হলে দ্রুত স্ট্রেচার এনে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

এর আগেও ৬৩তম ওভারে তিনি একবার মাঠে শুয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন।

কিছুটা স্বস্তিবোধ করায় খেলা শুরুর আবার তিন ওভারে পেশির টান মারাত্মক আকার হওয়ায় মাঠ ছাড়তে বাধ্য হন।মাঠ ছাড়ার আগে হৃদয় দায়িত্বশীল ব্যাটিং করে ৮৪ বলে ৪২ রান করেন। তার এই বিদায়ের ফলে সাদমান ইসলামের সঙ্গে গড়া ৮৮ রানের জুটির ছেদ পড়ল। হৃদয়ের চোটের পর নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন লিটন কুমার দাস এবং অন্য প্রান্তে সাদমান ইসলাম ৯৪ রানে অপরাজিত আছেন।

হৃদয়ের মাঠ ছাড়ার সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ক্যাম্প হয়েছে তার।

মুশফিকুর রহিমের চোটের কারণে একাদশে সুযোগ পাওয়া তাওহীদ হৃদয়ের আকস্মিক চোট বাংলাদেশ দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এর আগে গত ২৮ জুন জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে টেস্ট অভিষেক হয় হৃদয়ের। সে ম্যাচের দুই ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র ১২ রান।

এবার দ্বিতীয় টেস্টে নেমেই ফিফটির খুব কাছে ছিলেন। কিন্তু চোটের কারণে অপেক্ষা দীর্ঘ হলো হৃদয়ের।
জনপ্রিয় সংবাদ

২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর

রিটায়ার্ড হার্ট হয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়

আপডেট সময় : ০৪:০০:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬