ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টম ক্রুজকে ছেড়ে কার প্রেমে মজলেন আনা দে আরমাস?

ফটোকার্ড ডাউনলোড

হলিউড অভিনেতা টম ক্রুজের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর এবার ভেনেজুয়েলার সংগীতশিল্পী বেতো মন্টেনেগ্রোর সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় অভিনেত্রী আনা দে আরমাস। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে দুজনকে হাত ধরে একসঙ্গে দেখা যাওয়ার পর নতুন করে জোরালো হয়েছে তাদের সম্পর্কের জল্পনা।

খবর জিও নিউজের।‘নাইভস আউট’ সিনেমায় অভিনয়ের সুবাদে পরিচিতি পাওয়া ৩৮ বছর বয়সী আনা গত ৬ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে লুই ভুইতোঁর ফ্যাশন প্রদর্শনীতে অংশ নেন। সেখানে তার সঙ্গী ছিলেন সংগীতশিল্পী বেতো মন্টেনেগ্রো। দুজনের হাত ধরে একসঙ্গে উপস্থিত হওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।

আনা ও মন্টেনেগ্রোর প্রেমের গুঞ্জন শুরু হয় প্রায় দুই মাস আগে। তবে তাদের পরিচয় কীভাবে, কিংবা ঠিক কবে থেকে সম্পর্কের সূচনা, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৬ সালের জুলাই মাসেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। এবার প্যারিসের ফ্যাশন প্রদর্শনীতে তাদের ঘনিষ্ঠ উপস্থিতি সেই গুঞ্জনকে আরো উসকে দিয়েছে।

কে এই বেতো মন্টেনেগ্রো?

ভেনেজুয়েলার সংগীতজগতের পরিচিত মুখ বেতো মন্টেনেগ্রো। ২০০৭ সালে প্রতিষ্ঠিত রাওয়াইয়ানা ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী ও গিটারিস্ট হিসেবে পরিচিতি পান তিনি। রেগে, ফাঙ্ক, রক, পপ ও ক্যারিবীয় সংগীতের বিভিন্ন ধারার সমন্বয়ে নিজস্ব সংগীতশৈলী গড়ে তুলেছে ব্যান্ডটি। সময়ের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও জায়গা করে নিয়েছে দলটি। গ্র্যামি ও লাতিন গ্র্যামির মতো মর্যাদাপূর্ণ সংগীত পুরস্কারের ক্ষেত্রেও স্বীকৃতি পেয়েছে রাওয়াইয়ানা।

মূল ব্যান্ডের বাইরেও বিভিন্ন সংগীত প্রকল্পে যুক্ত রয়েছেন মন্টেনেগ্রো। তিনি অ্যাস্ট্রোট্রপিক্যাল নামের একটি সুপারগ্রুপের সদস্য। এই দলে রয়েছেন বোম্বা এস্তেরেও ব্যান্ডের সংগীতশিল্পী লি সাউমেতও। লাতিন ও ক্যারিবীয় সংগীতের বিভিন্ন ধারায় কাজ করে নিজের সংগীতজগৎকে আরো বিস্তৃত করেছেন এই শিল্পী।

টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন অধ্যায়?

ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালে রাখতেই পছন্দ করেন আনা দে আরমাস। তাই মন্টেনেগ্রোর সঙ্গে তার সাম্প্রতিক প্রকাশ্য উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। যদিও তাদের সম্পর্কের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবু একসঙ্গে হাত ধরে ফ্যাশন শোতে উপস্থিত হওয়ায় নতুন প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

অন্যদিকে লুই ভুইতোঁর সঙ্গে আনার পেশাগত সম্পর্ক বেশ পুরোনো। বিলাসবহুল এই ফ্যাশন ব্র্যান্ডের দূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২০২৩ সালে ব্র্যান্ডটির গয়নার প্রচারাভিযানেও অংশ নিয়েছিলেন অভিনেত্রী। ফলে প্যারিসের ফ্যাশন প্রদর্শনীতে তার উপস্থিতি ছিল ব্র্যান্ডটির সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততারই ধারাবাহিকতা। তবে সঙ্গী হিসেবে মন্টেনেগ্রোর উপস্থিতিই এবার বাড়তি আগ্রহের জন্ম দিয়েছে।

এর আগে হলিউড অভিনেতা টম ক্রুজের সঙ্গে আনা দে আরমাসের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। ২০২৫ সালের অক্টোবরে বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের বিচ্ছেদের খবর প্রকাশিত হয়। সেই ঘটনার প্রায় এক বছর পর নতুন করে বেতো মন্টেনেগ্রোর সঙ্গে আনার ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে সত্যিই নতুন সম্পর্কে জড়িয়েছেন কি না, তা জানতে এখনো আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় ভক্তরা।

জনপ্রিয় সংবাদ

২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর

টম ক্রুজকে ছেড়ে কার প্রেমে মজলেন আনা দে আরমাস?

আপডেট সময় : ০৪:০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬